নিজস্ব প্রতিবেদক
৩১ জুলাই ২০২২, ১০:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২২ জন

লালমোহনে চাঁদা না দেয়ায় ঘর উত্তোলনে বাঁধা ও হামলার অভিযোগ, আহত-৫

২৩২

ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের রহিমপুর গ্রামে দাবিকৃত চাঁদা না দেয়ায় সদ্য ওমান ফেরত প্রবাসী রুহুল আমিন নামে এক ব্যক্তির ঘর উত্তোলনে বাঁধা ও তার পরিবারের সদস্যসহ স্বজনদের রড এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে একই এলাকার মোঃ কামরুল ও তার ভাইদের বিরুদ্ধে।
রবিবার দুপুরে উপজেলার চরভূতা ইউনিয়নের ১নং ওয়ার্ড রহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে ওই পরিবারের ৩জনসহ মোট ৫জন গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। আহতরা হলেন, ওই গ্রামের সদ্য প্রবাস ফেরত মোঃ রুহুল আমিন (৫০), তার স্ত্রী পারভীন বেগম (৪৫), মেয়ে রুপা, শরীফ, তামজিদ।
জানা যায়, দীর্ঘদিন ওমানে থাকার পর প্রায় ৮মাস আগে দেশে ফিরেন রুহুল আমিন। বাড়ি এসে তার পূর্বের থাকার টিনসেট ঘরটি ভেঙে ভবনের কাজ শুরু করেন। এদিকে ঘরের কাজের সময় রুহুল আমিনের কাছে ৫০হাজার টাকা দাবি করে স্থানীয় মোঃ কামরুল। ওই টাকা দিতে অস্বীকৃতি জানানোর কারণে নির্মাণাধীন ভবনের স্থানে জায়গা পাওয়ার মিথ্যে অভিযোগ তোলে। আজ (রবিবার) দুপুরে ভবনের কাজ করার সময় হঠাৎই কামরুল, তারই ভাইয়েরাসহ স্থানীয় আরও কয়েজকজন মিলে লোহার রড, হাতুড়ি ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা করে।
এ ঘটনায় রুহুল আমিনের স্ত্রী পারভীন বেগম বাদি হয়ে ১২জন কে অভিযুক্ত করে লালমোহন থানায় এজাহার দায়ের করেন। অভিযুক্তরা হলেন, একই এলাকার মৃত আবদুর রবের ছেলে কামরুল, গিয়াসউদ্দিন, লিটন, পিন্টন এবং স্থানীয় আরিফ, জুয়েল, ছলেমান, কোব্বাছ, রাকিব, সজিব, সেতারা ও খুকি। পুলিশ ঘটনার মূলহোতা মোঃ কামরুল কে আটক করেছে বলে বিশ^স্ত সূত্রে জানা যায়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A6%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%A6%E0%A7%87%E0%A7%9F%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%98/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় আশঙ্কাজনকহারে বাড়ছে হামের প্রকোপ, সেবা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ

তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

‎গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী আসামী দেওয়াল টপকে পালিয়ে গেছে

তজুমদ্দিনের চরে ব্লকনেতার চাঁদাবাজি ও নারীকে পাওয়ার টিলারে আহতের অভিযোগে সংবাদ সম্মেলন

১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

লালমোহনে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস-২০২৬’

যশোরের চৌগাছায় ইউএনওর বিরুদ্ধে সাংবাদিক কে হুমকি দেয়ার অভিযোগ

লালমোহনে ১৫০ পিস ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক কারবারি আটক

১০

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রতিমন্ত্রী মীর হেলাল।বাঘাইছড়িতে ত্রাণ বিতরণ ঋণের কিস্তি ১ মাস স্থগিতের ঘোষণা

১১

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তার

১২

কমছে পানি ভেসে উঠছে ক্ষত

১৩

রাজবাড়ীর মহাসড়কে অপরাধ কমেছে, দাবি হাইওয়ে পুলিশের

১৪

দিনাজপুর সীমান্তে ৩ লাখ ৪১ হাজার টাকার মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

১৫

লালসার শিকার দুই অবোধ শিশু: পঞ্চগড়ে পাষণ্ড গ্রেপ্তার

১৬

নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৭

মনপুরায় কৃষককে বিএনপি অফিসে নিয়ে মারধর, মাথা ন্যাড়া করার অভিযোগ ইউপি সদস্য বিএনপি জাকির হোসেন দুলালের বিরুদ্ধে

১৮

তজুমদ্দিনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী অভিভাবক ও শিক্ষককে হয়রানির অভিযোগ

১৯

পূবালী ব্যাংক কুঞ্জেরহাট শাখার ক্যাশলেস কর্মসূচির বর্ণাঢ্য আয়োজন

২০