লালমোহন প্রতিনিধি :
ভোলার লালমোহনে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পাশে সরকারি জমি জবরদখলকালে ৬জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ ডিসিম্বর) রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফারুক পাটোয়ারীর ছেলে বেলাল পাটোয়ারী (৩৫), রফিক খানের ছেলে মো. গিয়াস উদ্দিন (৩৮), ইব্রাহিম খলিলের ছেলে মো. জুয়েল (২৮), মো. মুসলিম বেপারীর ছেলে মো. মিতু বেপারী (৩০), মো. সিদ্দিক বেপারির ছেলে মো. মনির সরকার (৩০) ও মৃত হোসেনের ছেলে মো. আলম (৪৫)।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, সরকারি জমি জবরদখলের চেষ্টাকালে ১৫১ ধারায় (ফৌজদারি কার্যবিধি) আমরা ৬জনকে আটকপূর্বক আজ (মঙ্গলবার) তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
No tags found for this post.
মন্তব্য করুন