ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo সৎ সাহস থাকলে পালিয়ে নয়, আদালতে আসুন: ডা. জাহিদ Logo সাইবার বুলিং ঠেকাতে কার্যকর নীতি চায় আইআরআই, আইন সংশোধনে মতামত নিচ্ছে সরকার Logo মনপুরায় স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত Logo “মনপুরায় দ্রুত জাতীয় গ্রিডের বিদ্যুৎ ও কলাতলীতে বেড়ীবাঁধ নির্মানের আশ্বাস -কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও এমপি নয়ন Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা।

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ’ গড়ার অঙ্গীকারে মনিরামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৭৯

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের মনিরামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মনিরামপুরের যৌথ উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, ঋণের চেক এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রামই বাংলাদেশের প্রাণ। টেকসই জাতীয় উন্নয়নের জন্য পল্লী অর্থনীতি, কৃষি, সমবায় ও ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টিকে আরও শক্তিশালী করতে হবে। মনিরামপুরে পল্লী উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি ‘মনিরামপুর পল্লী উন্নয়ন একাডেমি’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।সভাপতির বক্তব্যে মাহির দায়ান আমিন বলেন, পল্লী উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণ নয়; এটি মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীল সমাজ গঠনের ধারাবাহিক প্রক্রিয়া। সরকারি উন্নয়ন কার্যক্রমের সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।
স্বাগত বক্তব্যে উপজেলা বিআরডিবি কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ বলেন, বিআরডিবি ক্ষুদ্রঋণ, সমবায়, দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ সময় দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি উপকারভোগীদের মাঝে ঋণের চেক ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমিন শাহনাজ, বিআরডিবি সভাপতি মুনছুরুর রহমান, উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা মো. সামনুর রহমান, মনিরামপুর থানার এসআই মো. মনিরুজ্জামান, কৃষক প্রতিনিধি মো. খলিলুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সমবায় সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:১৩:৩২ অপরাহ্ণ, সোমবার, ৬ জুলাই ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে
Logo
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ’ গড়ার অঙ্গীকারে মনিরামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

আপডেট সময় : ০৩:১৩:৩২ অপরাহ্ণ, সোমবার, ৬ জুলাই ২০২৬