ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo লালমোহনে ইয়াবাসহ আটক ২ Logo ভালো কাজের স্বীকৃতি, পুরস্কৃত ডিবির এসআই আবু ইউসুফ Logo চরফ্যাশনে আড়াই লাখ টাকার জাল নোটসহ যুবক আটক Logo দক্ষিণ আইচায় উদ্বেগজনক হারে বাড়ছে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি Logo প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ Logo মনপুরা উত্তর সাকুচিয়া মহিলা দাখিল মাদ্রাসা ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ভবেন ৫ শতাধিক শিক্ষার্থীর পাঠদান, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা Logo ভোলায় বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন Logo লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ Logo বিমান বাহিনীর জিপ দুর্ঘটনায় ৩ সদস্য নিহত, আহত ৪

দক্ষিণ আইচায় উদ্বেগজনক হারে বাড়ছে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

‎আনিসুর রহমান চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১২২

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় সম্প্রতি উদ্বেগজনক হারে বেড়েছে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চরমানিকা ইউনিয়নের একটি করাতকলের বৈদ্যুতিক খুঁটি থেকে তিনটি ট্রান্সফরমার চুরি হয়। ঘটনাটি দক্ষিণ আইচা বিদ্যুৎ অফিস থেকে মাত্র দুই কিলোমিটার দূরে হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

‎এরই ধারাবাহিকতায় সর্বশেষ গতকাল রাতে চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন সংলগ্ন চরফ্যাশন-দক্ষিণ আইচা আঞ্চলিক মহাসড়কের পাশে স্থাপিত একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার খুলে নিয়ে যায় চোরচক্র। ঘটনাস্থলটি দক্ষিণ আইচা বিদ্যুৎ অফিস থেকে মাত্র আধা কিলোমিটার উত্তরে।

‎অল্প সময়ের ব্যবধানে বিদ্যুৎ অফিসের আশপাশে একাধিক ট্রান্সফরমার চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক স্থাপনার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।

‎চুরি হওয়া ট্রান্সফরমারগুলোর প্রতিটির ক্ষমতা ১৫ থেকে ২৫ কেভিএ। এসব ট্রান্সফরমারে বিপুল পরিমাণ তামার তার ও মূল্যবান কয়েল থাকে। স্থানীয়দের ধারণা, চোরচক্র ট্রান্সফরমারগুলো খুঁটি থেকে নিচে ফেলে নিরাপদ স্থানে নিয়ে যায়। পরে সেখান থেকে ট্রান্সফরমারের ভেতরের মূল্যবান কয়েল ও তামার তার খুলে নিয়ে যায়।

‎চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাইটগার্ড সাইদুল বলেন,আমি রাত ১২টার কিছুক্ষণ পরে ঘুমিয়ে যাই। এরপর কী হয়েছে, আমি জানি না।

‎স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রাত দুইটার কিছু পরে হঠাৎ কারেন্ট চলে যায়। আমরা ভেবেছিলাম লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎ চলে গেছে। এরপর সারারাত বিদ্যুৎ না আসায় ভোরে গিয়ে দেখি, খুঁটিতে থাকা বিদ্যুতের তার ছেঁড়া এবং ট্রান্সফরমারটি নেই।

‎একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি ভোগান্তিতে পড়ছেন সাধারণ গ্রাহকরা। স্থানীয়দের দাবি, সংঘবদ্ধ চোরচক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হোক।

‎চুরির বিষয়টি জানার পর দক্ষিণ আইচা বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

‎দক্ষিণ আইচা বিদ্যুৎ অফিসের এজিএম কাউছার আহমেদ বলেন, সকালে এক গ্রাহক বিদ্যুৎ না থাকার বিষয়ে ফোন করেন। পরে ঘটনাস্থলে গিয়ে আমাদের স্টাফরা দেখতে পান, খুঁটিতে থাকা ট্রান্সফরমারটি চুরি হয়েছে। ধারণা করছি, রাত ২টা থেকে ৩টার মধ্যে এ ঘটনাটি ঘটেছে। নতুন ট্রান্সফরমারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

‎দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:১০:৪৭ অপরাহ্ণ, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
Logo
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

দক্ষিণ আইচায় উদ্বেগজনক হারে বাড়ছে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

আপডেট সময় : ০৫:১০:৪৭ অপরাহ্ণ, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬