নিজস্ব প্রতিবেদক
১০ অগাস্ট ২০২৫, ৭:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩৬ জন

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে লালমোহনে সমাবেশ অনুষ্ঠিত

৫০৫

দেশজুড়ে সাংবাদিক নির্যাতন-হামলা ও গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ভোলার লালমোহনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে লালমোহন প্রেসক্লাব ও লালমোহনে কর্মরত সকল সাংবাদিকের উদ্যোগে লালমোহন চৌরাস্তার মোড়ে ঘন্টাব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাবের আহ্বায়ক সোহেল মো. আজিজ শাহীন। এসময় বক্তব্য রাখেন আমার দেশ প্রতিনিধি আজিম উদ্দিন খান, সংগ্রামের প্রতিনিধি মো. মাহাবুব আলম, মানবজমিন প্রতিনিধি হাসান পিন্টু, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি মো. ইউসুফ আহমেদ, সংবাদের প্রতিনিধি শাহিন কুতুব, প্রতিদিনের কাগজের প্রতিনিধি শাহিদুল তন্ময় প্রমুখ।
বক্তারা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালনের সময় এবং সন্ত্রাসীদের একটি সন্ত্রাস কর্মকাণ্ডের ভিডিও ধারণ করায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এসকল সন্ত্রাসীদের পক্ষে যেন কোনো আইনজীবী না দাঁড়ায় সে ব্যবস্থা করতে হবে। এছাড়া তুহিনের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে বহন করতে হবে। এছাড়া দেশের অন্যান্য স্থানে যে সকল সাংবাদিকগণ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আহত হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয় ভাবে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে ও সাংবাদিকদের উপর হামলাকারীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। দেশের সাংবাদিকগণ সঠিক ভাবে দায়িত্ব পালন করতে গিয়ে তাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এজন্য সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা ও সাংবাদিক সুরক্ষা আইন করতে হবে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%81%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%A4%E0%A7%81/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা প্রকল্প নিয়ে স্টান্টবাজির চেষ্টা: প্রতিমন্ত্রী

‎কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠান লে অফ বধিত ঘোষণা

পুলিশ হেফাজত থেকে নারী আসামির পালানোয় এসআই-কনস্টেবল প্রত্যাহার

আগৈলঝাড়ায় থানায় ভাংচুর পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে মহিলা সহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

লালমোহনে গজারিয়া বাজারের ভিটি বিরোধের জেরে হোটেলে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: লক্ষ্মীপুর থেকে এক আসামি গ্রেফতার, বাকিরা পলাতক

মণিরামপুরে সাড়ে চার মাসে ৪০ অপমৃত্যু, ৫ খুন, ১ ধর্ষণ মামলা-আইনশৃঙ্খলার পরিসংখ্যানে বাড়ছে উদ্বেগ

যশোর সরকারি এমএম কলেজ,৩৫ হাজার শিক্ষার্থীর জ্ঞানচর্চা নান্দনিক কেন্দ্রীয় গ্রন্থাগার।

১৩ বছর পর ধর্ষণ মামলার রায়: যাবজ্জীবন সাজা, পিতৃপরিচয়ের স্বীকৃতি পেল সন্তান

শ্রীপুরে পারিবারিক কলহের জেরে- দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

১০

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১১

পাখি মেরে পৌচাশিক আনন্দ পায় লালমোহনের জামাল হাওলাদার

১২

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে উদ্ধারে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা গোমতি

১৩

বোরহানউদ্দিনে কাচিয়া ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: টাকার বিনিময়ে মালিকানা বদল!

১৪

মনপুরায় কোস্টগার্ডের উদ্যোগে জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৬

১৫

বিশ্ব পরিবেশ দিবসে গাইবান্ধায় সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণ

১৬

যশোরে স্ত্রী নিখোঁজের অভিযোগ, থানায় স্বামীর সাধারণ ডায়েরি

১৭

যশোরে এতিমখানায় সরকারী অনুদান

১৮

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

১৯

লালমোহনে ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড

২০