নিজস্ব প্রতিবেদক
৩ নভেম্বর ২০২৫, ৪:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫৪ জন

সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কলেজছাত্রের মৃত্যু

২৪৯

নাটোরের সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কলেজছাত্র রুবাইয়াত হাসান তন্ময় (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (৩ নভেম্বর) সকাল ৮টার দিকে রাজশাহী পপুলার ডায়াগনস্টিক সেন্টারে তার মৃত্যু হয়।

তন্ময় সিংড়া পৌরসভার কাটাপুকুরিয়া মহল্লার মরহুম জাহিদ হাসানের ছেলে। তিনি বাবার রেখে যাওয়া সিংড়া বাজারের ‘ইত্যাদি গার্মেন্টস’-এর দেখাশোনার পাশাপাশি একটি অনার্স কলেজে অধ্যয়নরত ছিলেন।

স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম ক্রাইম বাংলা নিউজকে জানান, গত রোববার তন্ময় বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হওয়ার পর দমদমা রাস্তায় একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান।

এ বিষয়ে সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বলেন,
“তন্ময় আমাদের প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন। পরে তিনি উচ্চশিক্ষার পাশাপাশি বাবার ব্যবসাও দেখাশোনা করতেন।”

তন্ময়ের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%82%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা প্রকল্প নিয়ে স্টান্টবাজির চেষ্টা: প্রতিমন্ত্রী

‎কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠান লে অফ বধিত ঘোষণা

পুলিশ হেফাজত থেকে নারী আসামির পালানোয় এসআই-কনস্টেবল প্রত্যাহার

আগৈলঝাড়ায় থানায় ভাংচুর পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে মহিলা সহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

লালমোহনে গজারিয়া বাজারের ভিটি বিরোধের জেরে হোটেলে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: লক্ষ্মীপুর থেকে এক আসামি গ্রেফতার, বাকিরা পলাতক

মণিরামপুরে সাড়ে চার মাসে ৪০ অপমৃত্যু, ৫ খুন, ১ ধর্ষণ মামলা-আইনশৃঙ্খলার পরিসংখ্যানে বাড়ছে উদ্বেগ

যশোর সরকারি এমএম কলেজ,৩৫ হাজার শিক্ষার্থীর জ্ঞানচর্চা নান্দনিক কেন্দ্রীয় গ্রন্থাগার।

১৩ বছর পর ধর্ষণ মামলার রায়: যাবজ্জীবন সাজা, পিতৃপরিচয়ের স্বীকৃতি পেল সন্তান

শ্রীপুরে পারিবারিক কলহের জেরে- দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

১০

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১১

পাখি মেরে পৌচাশিক আনন্দ পায় লালমোহনের জামাল হাওলাদার

১২

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে উদ্ধারে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা গোমতি

১৩

বোরহানউদ্দিনে কাচিয়া ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: টাকার বিনিময়ে মালিকানা বদল!

১৪

মনপুরায় কোস্টগার্ডের উদ্যোগে জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৬

১৫

বিশ্ব পরিবেশ দিবসে গাইবান্ধায় সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণ

১৬

যশোরে স্ত্রী নিখোঁজের অভিযোগ, থানায় স্বামীর সাধারণ ডায়েরি

১৭

যশোরে এতিমখানায় সরকারী অনুদান

১৮

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

১৯

লালমোহনে ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড

২০