নিজস্ব প্রতিবেদক:
২ নভেম্বর ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯১ জন

সুপার কামাল মাওলানার প্রতারণা: ভুয়া স্বাক্ষরে নিয়োগ, কল রেকর্ড ফাঁস!

৩৫৬
সুপার কামাল মাওলানার প্রতারণা: ভুয়া স্বাক্ষরে নিয়োগ কেলেঙ্কারি

ভোলার লালমোহন উপজেলার পূর্ব চর ছকিনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা কামাল হোসেনের বিরুদ্ধে নিয়োগে অনিয়ম, প্রতারণা ও স্বাক্ষর জাল করার গুরুতর অভিযোগ উঠেছে। সম্প্রতি তার একাধিক কল রেকর্ড ফাঁসের পর বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

অভিযোগ অনুযায়ী, ২০২০ সালের ২৭ ডিসেম্বর দৈনিক ভোরের ডাক ও আলোকিত বরিশাল পত্রিকায় সহকারী গ্রন্থকার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে উক্ত মাদ্রাসা। বিজ্ঞপ্তি দেখে প্রার্থী মোঃ হেলাল উদ্দিন প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। তবে মাদ্রাসার প্রশাসনিক কাগজপত্রে জটিলতা থাকায় নিয়োগ কার্যক্রম স্থগিত হয়।

পরে হেলাল উদ্দিন আদালতের দ্বারস্থ হন এবং আদালত তার পক্ষে রায় দেন। বর্তমানে মামলাটি হাইকোর্টে চলমান।

এ অবস্থায় অভিযোগ ওঠে, সুপার মাওলানা কামাল হোসেন সভাপতি ও অন্যান্য সদস্যদের স্বাক্ষর জাল করে তিন লক্ষ টাকার বিনিময়ে অন্য এক ব্যক্তিকে “ব্যাক ডেট” দিয়ে অবৈধভাবে সহকারী গ্রন্থকার পদে নিয়োগ দিয়েছেন।

অভিযোগকারী মোঃ হেলাল উদ্দিন বলেন, “মামলা চলমান থাকা অবস্থায় সুপার কামাল হোসেন বেআইনি উপায়ে স্বাক্ষর জাল করে টাকার বিনিময়ে নিয়োগ দিয়েছেন। এটি স্পষ্ট প্রতারণা এবং আইনের প্রতি চরম অবমাননা।”

স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর সুপারের একাধিক কল রেকর্ড ফাঁস হয়েছে, যেখানে নিয়োগ বাণিজ্য ও লেনদেনসংক্রান্ত আলাপচারিতার প্রমাণ মিলেছে বলে দাবি করা হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছে, “একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে এমন দুর্নীতি ও প্রতারণা নৈতিক অবক্ষয়ের দৃষ্টান্ত। কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও আইনগত পদক্ষেপ নেওয়া জরুরি।”

উল্লেখ্য, ফাঁস হওয়া কল রেকর্ডের অডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা মাদ্রাসা পরিচালনা কমিটিসহ সংশ্লিষ্ট মহলে তোলপাড় সৃষ্টি করেছে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%B8%E0%A7%81%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%93%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা প্রকল্প নিয়ে স্টান্টবাজির চেষ্টা: প্রতিমন্ত্রী

‎কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠান লে অফ বধিত ঘোষণা

পুলিশ হেফাজত থেকে নারী আসামির পালানোয় এসআই-কনস্টেবল প্রত্যাহার

আগৈলঝাড়ায় থানায় ভাংচুর পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে মহিলা সহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

লালমোহনে গজারিয়া বাজারের ভিটি বিরোধের জেরে হোটেলে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: লক্ষ্মীপুর থেকে এক আসামি গ্রেফতার, বাকিরা পলাতক

মণিরামপুরে সাড়ে চার মাসে ৪০ অপমৃত্যু, ৫ খুন, ১ ধর্ষণ মামলা-আইনশৃঙ্খলার পরিসংখ্যানে বাড়ছে উদ্বেগ

যশোর সরকারি এমএম কলেজ,৩৫ হাজার শিক্ষার্থীর জ্ঞানচর্চা নান্দনিক কেন্দ্রীয় গ্রন্থাগার।

১৩ বছর পর ধর্ষণ মামলার রায়: যাবজ্জীবন সাজা, পিতৃপরিচয়ের স্বীকৃতি পেল সন্তান

শ্রীপুরে পারিবারিক কলহের জেরে- দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

১০

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১১

পাখি মেরে পৌচাশিক আনন্দ পায় লালমোহনের জামাল হাওলাদার

১২

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে উদ্ধারে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা গোমতি

১৩

বোরহানউদ্দিনে কাচিয়া ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: টাকার বিনিময়ে মালিকানা বদল!

১৪

মনপুরায় কোস্টগার্ডের উদ্যোগে জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৬

১৫

বিশ্ব পরিবেশ দিবসে গাইবান্ধায় সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণ

১৬

যশোরে স্ত্রী নিখোঁজের অভিযোগ, থানায় স্বামীর সাধারণ ডায়েরি

১৭

যশোরে এতিমখানায় সরকারী অনুদান

১৮

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

১৯

লালমোহনে ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড

২০