মোঃ সুজা মিয়া ,গাইবান্ধা।
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫১ জন

গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান

৪১১

গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান চালানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এই পরিচ্ছন্ন অভিযান চালানো হয়। এতে অংশ নেন
গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল করিম। হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও রোগীবান্ধব রাখতে এ উদ্যোগ নেওয়া হয়। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বারান্দা ও বহির্বিভাগ ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন সংসদ সদস্য।
এরপর সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল করিম বলেন, হাসপাতালে জনবল সংকট রয়েছে। প্রয়োজনের তুলনায় চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারী কম থাকায় সেবার ওপর চাপ সৃষ্টি হচ্ছে এবং সেই চাপ সরাসরি রোগীদের ওপর গিয়ে পড়ছে। এতে অনেক সময় চিকিৎসাসেবা পেতে বিলম্ব হয়।

তিনি বলেন, একটি জেলা সদর হাসপাতাল হিসেবে এখানে প্রতিদিন বিপুল সংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন। তাই পর্যাপ্ত জনবল ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি আরও জানান, জনবল সংকটসহ হাসপাতালের অন্যান্য সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

সংসদ সদস্য পরিচ্ছন্নতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, শুধু কর্তৃপক্ষের নয়, সবার সম্মিলিত প্রচেষ্টায় হাসপাতালের পরিবেশ সুন্দর রাখা সম্ভব। নিয়মিত তদারকি ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে সেবার মান আরও উন্নত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক, চিকিৎসক, নার্স, কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%97%e0%a6%be%e0%a6%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে এতিমখানায় সরকারী অনুদান

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

লালমোহনে ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড

রেকর্ড বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম তিন জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত

সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান

হৃদরোগে আক্রান্ত যশোর প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনকে হাসপাতালে দেখে গেলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

মনপুরায় পল্লী জীবিকায়ন প্রকল্পে ১ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

সিংড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা: গ্রামীণ উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১০

ভোলায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১১

নানা আয়োজনের মধ্য দিয়ে লালমোহনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১২

প্রেস ক্লাব যশোরে প্রতিশ্রুত দুটি এসি উপহার দিলেন যশোর-২ আসনের এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ

১৩

গাইবান্ধায় তৃতীয় শ্রেনীর ছাত্রী কে ধর্ষনের ঘটনায় পলাতক যুবক গ্রেফতার

১৪

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: মানববন্ধনে ক্ষোভ, দোষীদের গ্রেপ্তারের দাবি

১৫

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ’ গড়ার অঙ্গীকারে মনিরামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

১৬

লালমোহনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

১৭

যশোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১৮

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে হাতিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

লালমোহন বদরপুর কলেজে প্রধানমন্ত্রীর নির্দেশ মতো বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০