‎চরফ্যাশণ (ভোলা) প্রতিনিধি।।
৫ এপ্রিল ২০২৬, ৮:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪৪ জন

দক্ষিণ আইচায় নিঃসন্তান বিধবার জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

৪৩১

‎ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা চর মানিকা ইউনিয়নে এক নিঃসন্তান অসহায় বিধবা নারীর প্রাপ্য জমি জোরপূর্বক দখল করে রাখার অভিযোগ উঠেছে। স্থানীয় সালিশের চূড়ান্ত রায় উপেক্ষা করে প্রভাবশালীরা জমিটি দখল করে রেখেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
‎রবিবার (৫ এপ্রিল) দক্ষিণ আইচা প্রেস ক্লাবে আয়োজিত এক লিখিত অভিযোগে এসব কথা জানান ভুক্তভোগী মাসুমা বেগম। তিনি জানান, দলিল ও রেকর্ডপত্র অনুযায়ী তার স্বামী মরহুম মোবারক আলী মাঝি ও তার নামে ক্রয়কৃত জমি চর মানিকা ইউনিয়নের উত্তর চর মানিকা গ্রামে অবস্থিত। জমির ডিয়ারা খতিয়ান নম্বর ৬৪, ১৯৮ ও ৮৯ এবং ডিয়ারা দাগ নম্বর ১০২৩, ১০৪২, ১১৩৩, ১১৩৪, ১১৩৫, ১১৩৬, ১২৯৭, ১১৪৫, ১১৪৬, ১১৩৭, ১০৪৫, ১১৪৬, ১১৫৫, ১০৫৪ ও ১০৫৫—মোট প্রায় ১৫ একর।
‎তিনি অভিযোগ করেন, জমির প্রাপ্য অংশ নিয়ে দীর্ঘদিন বিরোধ চলার পর স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তি হয় এবং তাকে বৈধ মালিক ও অংশীদার হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু সেই রায় উপেক্ষা করে উত্তম কুমার, খোকন, বাবুল, দলিল উদ্দিন ও নলিবালা জোরপূর্বক জমি দখল করে রেখেছেন।
‎মাসুমা বেগম বলেন, সালিশের রায় বাস্তবায়নের জন্য বারবার চেষ্টা করেও আমি জমিতে প্রবেশ করতে পারছি না। উল্টো দখলদাররা আমাকে নিয়মিত ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। আমি এখন চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।
‎তিনি আরও বলেন, আমি একজন নিঃসন্তান অসহায় বিধবা। আমার সংসারে কেউই নেই। এই জমিটুকুই আমার জীবিকার একমাত্র অবলম্বন। কিন্তু প্রভাবশালীরা জোরপূর্বক জমি দখল করে আমাকে পথে বসানোর চেষ্টা করছে।
‎ভুক্তভোগী জানান, স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করেও কোনো কার্যকর প্রতিকার পাননি। বরং দখলদাররা আরও বেপরোয়া হয়ে উঠছে। নিরাপত্তাহীনতার কারণে তিনি মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন বলেও উল্লেখ করেন।
‎উপায়ান্তর না দেখে তিনি গণমাধ্যমের শরণাপন্ন হয়েছেন এবং প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও১৯৮ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে তার প্রাপ্য ১৫ একর জমি বুঝিয়ে দেওয়া এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
‎এ বিষয়ে অভিযুক্তদের মধ্যে উত্তম কুমার, বাবুল ও খোকন গংদের সাথে কথা হলে তারা দাবি করেন, আমরা বিধবা নারীর কাছ থেকে জমি ক্রয় করে দখলে আছি।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%87%e0%a6%9a%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%83%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে এমপি গোলাম রসুলের বাড়িতে হামলা,ভাংচুর সড়ক অবরোধ

বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ পাশের বাড়িতে দিয়ে ভাড়া আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস শিক্ষা কর্মকর্তার

বাঁশপাতার স্তূপে লুকিয়ে ৩ বছরের মদের ব্যবসা, মিরপুরে ৯ বোতল মদসহ গ্রেফতার ১

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সাড়ে ৪৪ লাখ টাকার অবৈধ জাল ও মাদক জব্দ

গাইবান্ধায় জমি বিরোধের জেরে বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত কয়েকজন

দখলদারদের কবজায় চরফ্যাশনের ফুটপাত

ভরা মৌসুমেও জালে নেই কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় চরফ্যাশনের জেলেরা

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

১০

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১১

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

১২

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

১৩

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

১৪

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

১৫

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

১৬

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

১৭

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই

১৮

উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর

১৯

কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা

২০