নিজস্ব প্রতিবেদক
৭ জানুয়ারী ২০২৫, ৯:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৮ জন

লালমোহনে প্রতিপক্ষের হামলায় আহত তিন

১৭৬

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৩জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হয়ে মো. জাহিদ হাসান খোকন, মো. হোসেন খান এবং মো. রিয়াজ খান লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ করে মো. লোকমান খান জানান, লালমোহন উপজেলার চর লর্ডহার্ডিঞ্জ মৌজার এসএ ২০৬ এবং ৫২ নং খতিয়ানের ৩৭৮, ৩৮১,১৪৭৪, ১৪৭৫/১৪৭৬/১৬১৪ নং দাগের মোট সম্পত্তির ১৩ একর ৪১ শতাংশ। ওই জমির মধ্যে আমাদের ক্রয়কৃত সম্পত্তির পরিমাণ ৫৬ শতাংশ। তবে সেখানের ২৪ শতাংশ জমি জোরপূর্বক দখল করে রয়েছেন স্থানীয় মো. ইউসুফ গংরা। এ নিয়ে কয়েকবার স্থানীয়ভাবে শালিস হয়। তবে ইউসুফ গংরা শালিস মানছেন না। শালিস না মেনে তারা গত ১লা জানুয়ারি জোরপূর্বক ওই জমিতে পাকা বসতঘর নির্মাণের চেষ্টা করেন। ওই ঘটনার জন্য আমরা লালমোহন থানায় একটি জিডি করলে পুলিশ গিয়ে ইউসুফ গংদের স্থানীয়ভাবে বিষয়টি মিমাংস করতে বলে আসেন। তারই ধারাবাহিতকতায় গত ৫ জানুয়ারি সন্ধ্যায় লর্ডহার্ডিঞ্জ বাজারে দুই পক্ষ মিলে শালিসে বসা হয়। তবে সেখানে দুইজন শালিস দেরিতে আসায় ইউসুফ গংদের লোকজন তাদের গালিগালাজ করে চলে যায়। একইসঙ্গে তারা জানান- বিরোধীয় ওই জমিতে তারা কাজ চালিয়ে যাবেন।
তিনি আরো জানান,এ সময় তাদেরকে আমার ভাই মো. খোকন এবং বাবা অলিউল্যাহ খান বাঁধা দেওয়ার চেষ্টা করেন। এতেই ক্ষিপ্ত হন ইউসুফ গংরা। এরপর মো. ইউসুফ এবং তার ছেলে আব্দুল হান্নান, আব্দুল মান্নানসহ বেশ কয়েকজন মিলে আমার ভাই এবং বাবাকে প্রকাশ্যে বাজারের মধ্যে দৌঁড়ে দৌঁড়ে মারধর করতে থাকেন। ওই ঘটনার পর তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানো হয়। চিকিৎসা শেষে বিষয়টি থানায় জানাই। পরে পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে থানায় এ ঘটনার ফয়সালা হবে বলে জানানো হয়। তবে এরইমধ্যে ইউসুফ গংরা আমাদের জমিতে বালু রেখে জমিতে কাজ করতে শুরু করেন। তখন আমরা জমি থেকে বালু সরাতে বললে তারা গালিগালাজ করেন। একপর্যায়ে তারা ঐক্যবদ্ধ হয়ে আমাদের ওপর রড এবং লাঠিসোঠা নিয়ে হামলা চালান। এতে গুরুতর আহত হয় মো. জাহিদ হাসান খোকন, মো. হোসেন খান এবং মো. রিয়াজ খান। পরে তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগের ব্যাপারে ইউসুফের ছেলে আব্দুল মান্নান বলেন, আমাদের জমিতেই আমরা ঘর নির্মাণ করছিলাম। উল্টো তারা আমাদেরই জমিই জোরপূর্বক দখলের চেষ্টা করেন। আমরা বাঁধা দিতে গেলে তারা হামলা চালিয়ে আমাদের ৬ জনকে গুরুতর আহত করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুই পক্ষের লোকজনকে চিকিৎসা নিতে বলা হয়েছে। তারা চাইলে মামলাও করতে পারবেন।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be-2/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে এতিমখানায় সরকারী অনুদান

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

লালমোহনে ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড

রেকর্ড বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম তিন জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত

সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান

হৃদরোগে আক্রান্ত যশোর প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনকে হাসপাতালে দেখে গেলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

মনপুরায় পল্লী জীবিকায়ন প্রকল্পে ১ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

সিংড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা: গ্রামীণ উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১০

ভোলায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১১

নানা আয়োজনের মধ্য দিয়ে লালমোহনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১২

প্রেস ক্লাব যশোরে প্রতিশ্রুত দুটি এসি উপহার দিলেন যশোর-২ আসনের এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ

১৩

গাইবান্ধায় তৃতীয় শ্রেনীর ছাত্রী কে ধর্ষনের ঘটনায় পলাতক যুবক গ্রেফতার

১৪

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: মানববন্ধনে ক্ষোভ, দোষীদের গ্রেপ্তারের দাবি

১৫

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ’ গড়ার অঙ্গীকারে মনিরামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

১৬

লালমোহনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

১৭

যশোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১৮

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে হাতিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

লালমোহন বদরপুর কলেজে প্রধানমন্ত্রীর নির্দেশ মতো বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০