• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

গাবতলীতে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ফল বাতিলের দাবিতে মানববন্ধন


FavIcon
crimebanglanews
নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 | সংবাদটি দেখেছেন : 49
ছবির ক্যাপশন : ad728

বগুড়ার গাবতলীতে ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ কার্যক্রমের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকাশিত ফলাফল বাতিল করে পুনরায় স্বচ্ছ প্রক্রিয়ায় মূল্যায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল চারটার দিকে উপজেলা পরিষদের সামনে সর্বস্তরের জনসাধারণ ও শিক্ষার্থীবৃন্দ এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
এর আগে গত শুক্রবার (৮ আগস্ট) রাতে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমানের স্বাক্ষরিত ফলাফল উপজেলা পরিষদের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পর থেকেই নিয়োগপ্রক্রিয়া নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে প্রকৃত মেধার যথাযথ মূল্যায়ন করা হয়নি। পরীক্ষায় অনিয়মের মাধ্যমে পছন্দের প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে বলেও তাঁরা দাবি করেন। তাঁদের অভিযোগ, প্রকাশিত তালিকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত এবং আওয়ামী লীগ পরিবারের কয়েকজন সদস্যের নাম রয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন গাবতলী পৌর ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি সেলিম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুমন, গাবতলী সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মিলন ইসলামসহ আরও অনেকে।বক্তারা বলেন, নিয়োগের বিতর্কিত ফলাফল বাতিল করে পুনরায় স্বচ্ছ ও নিরপেক্ষভাবে মূল্যায়ন করতে হবে। তাঁদের দাবি, নিয়োগপ্রক্রিয়ায় কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি বা অনিয়মের সুযোগ থাকা উচিত নয়।মানববন্ধন থেকে দ্রুত ফলাফল বাতিল করে নতুন করে মূল্যায়নের দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর ও ধারাবাহিক আন্দোলন কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনকারীরা।