• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

কুঞ্জেরহাট ইসলামী একাডেমির ধারাবাহিক সাফল্য ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাস


FavIcon
crimebanglanews
নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 | সংবাদটি দেখেছেন : 14
ছবির ক্যাপশন : ad728

গোলাম মাহামুদ শাওনঃ
দ্বীপ জেলা ভোলা জেলা বোরহানউদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী কুঞ্জেরহাট ইসলামী একাডেমি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে আবারও সাফল্যের স্বাক্ষর রেখেছে। এ বছর প্রতিষ্ঠানটির ৯ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়ে শতভাগ পাসের গৌরব অর্জন করেছে।
ফলাফলে জিপিএ-৫ পেয়েছে ১ জন, এ গ্রেড পেয়েছে ৬ জন, এ- পেয়েছে ১ জন এবং বি গ্রেড পেয়েছে ১ জন।
এ সাফল্য কেবল একটি বছরের ফলাফল নয়; বরং কুঞ্জেরহাট ইসলামী একাডেমির ধারাবাহিক শিক্ষা-সাফল্য ও মানসম্মত পাঠদানের প্রতিফলন।
এর আগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে। একই বছর ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন ট্যালেন্টপুল এবং ১৪ জন সাধারণ কোটায় বৃত্তি লাভ করে। এছাড়া ২০২৫ সালের ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ৮ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে।
পরপর বিভিন্ন শ্রেণির পরীক্ষায় শিক্ষার্থীদের এমন সাফল্য প্রমাণ করে, কুঞ্জেরহাট ইসলামী একাডেমি শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা, নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতাই এই ধারাবাহিক সাফল্যের মূল চাবিকাঠি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কুঞ্জেরহাট ইসলামী একাডেমির এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন। ভবিষ্যতেও এ প্রতিষ্ঠানের সাফল্যের ধারা আরও সমৃদ্ধ হোক—এটাই প্রত্যাশা করেন এলাকাবাসী।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ আমানুল্লাহ জানান, ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকে আমাদের সকলের প্রচেষ্টায় প্রতি বছরই ভালো ফলাফল করে যাচ্ছি আগামীতে যেন আর ও ভালো রেজাল্ট করতে পারি সে জন্য এলাকার সবাইর কাছে দোয়া ও ভালোবাসা চাচ্ছি।