নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩৩ জন

বোরহানউদ্দিনে বৃদ্ধ মহিলার জমি জোরপূর্বক দখলের অভিযোগ

৫৮৩

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এক বৃদ্ধার জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। বড় বাড়ি এলাকার বাসিন্দা আয়মনা বেগম অভিযোগ করেছেন, একই এলাকার বাসিন্দা ওহীদ তার মালিকানাধীন জমি দখলের চেষ্টা করছেন।

আয়মনা বেগম জানান, ক্রয় সূত্রে তিনি উক্ত জমির আইনানুগ মালিক এবং তার কাছে জমির বৈধ দলিলপত্র রয়েছে। কিন্তু অভিযুক্ত ওহীদ জমিটির মালিকানা দাবি করে দীর্ঘদিন ধরে দখলের চাপ সৃষ্টি করে আসছিলেন।

সম্প্রতি তিনি জোরপূর্বক সেখানে ঘর নির্মাণের চেষ্টা করলে আয়মনা বেগম বিষয়টি থানায় অভিযোগ আকারে দাখিল করেন। অভিযোগের পর থানা পুলিশ উভয় পক্ষকে ডেকে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো ধরনের উত্তোলন না করতে নির্দেশনা দেয়।

তবে অভিযোগ রয়েছে, এসব নির্দেশনা অমান্য করে রাতের অন্ধকারে ওহীদ জোরপূর্বক ঘর তুলতে শুরু করেন। এ সময় আয়মনা বেগম ও তার পরিবার বাধা দিতে গেলে তাদেরকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার এসআই মামুন বলেন,
“আয়মনা বেগম আমার কাছে অভিযোগ করেছিলেন। অভিযুক্তকে জমিতে ঘর করতে নিষেধ করা হয়েছিল। তারপরও তিনি নির্দেশনা উপেক্ষা করে ঘর নির্মাণ করেছেন। বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে।”

ভুক্তভোগী আয়মনা বেগম দ্রুত প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করে ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b2/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ পাশের বাড়িতে দিয়ে ভাড়া আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস শিক্ষা কর্মকর্তার

বাঁশপাতার স্তূপে লুকিয়ে ৩ বছরের মদের ব্যবসা, মিরপুরে ৯ বোতল মদসহ গ্রেফতার ১

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সাড়ে ৪৪ লাখ টাকার অবৈধ জাল ও মাদক জব্দ

গাইবান্ধায় জমি বিরোধের জেরে বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত কয়েকজন

দখলদারদের কবজায় চরফ্যাশনের ফুটপাত

ভরা মৌসুমেও জালে নেই কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় চরফ্যাশনের জেলেরা

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১০

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

১১

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

১২

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

১৩

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

১৪

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

১৫

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

১৬

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই

১৭

উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর

১৮

কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা

১৯

দেবহাটায় ১৮৯ বোতল উইনকেরেক্স ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

২০