মোহাম্মদ জাফর মিয়া, বরগুনা জেলা প্রতিনিধি:
২২ ডিসেম্বর ২০২৫, ১২:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪১১ জন

প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

৫৯০

রবি মৌসুম ২০২৫–২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বরগুনায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সূর্যমুখী বীজ, মুগ ডাল বীজ, ধান বীজসহ প্রয়োজনীয় রাসায়নিক সার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার জেলা প্রশাসক জনাব মিজ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরগুনার উপপরিচালক জনাব রথীন্দ্র নাথ বিশ্বাস এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) জনাব অনিমেষ বিশ্বাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ সিফাত বিন সাদেক। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ সাখাওয়াত হোসেন।

বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রান্তিক কৃষকদের উৎসাহিত করতেই সরকার এই কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। সূর্যমুখী, মুগ ডাল ও উচ্চ ফলনশীল ধান চাষের মাধ্যমে কৃষকরা যেমন আর্থিকভাবে লাভবান হবেন, তেমনি দেশের খাদ্য ও তেলবীজ উৎপাদনেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠান শেষে উপকারভোগী কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে বীজ ও রাসায়নিক সার তুলে দেওয়া হয়। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%95%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9d%e0%a7%87-%e0%a6%ac-2/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভরা মৌসুমেও জালে নেই কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় চরফ্যাশনের জেলেরা

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

১০

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

১১

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই

১২

উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর

১৩

কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা

১৪

দেবহাটায় ১৮৯ বোতল উইনকেরেক্স ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

১৫

চৌগাছার পুড়াপাড়া বাজার সড়কে হাঁটুপানি, দুর্ভোগে সাধারণ মানুষ

১৬

অযত্ন-অবহেলা ও সংস্কারের অভাবে বেহাল ঐতিহ্যবাহী বড়ইবাড়ী হাট, চরম দুর্ভোগ

১৭

মনপুরায় আশঙ্কাজনকহারে বাড়ছে হামের প্রকোপ, সেবা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ

১৮

তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

২০