নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ ২০২৩, ৪:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১৯ জন

ঘর মালিকের গাফিলতিতে নিঃস্ব ভাড়াটিয়া 

২৭৪

স্টাফ রিপোর্টার :
ঘর মালিকের গাফিলতির কারণে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক ভাড়াটিয়ার দোকান, পুড়ে গেছে নগদ টাকাসহ আসবাবপত্র ও মালামাল। প্রায় ১৪ লক্ষ টাকার ক্ষতিতে নিঃস্ব হয়ে গেছেন বলে অভিযোগ করেন ভাড়াটিয়া মোঃ আনিচুল হক।
অগ্নকান্ডের ঘটনাটি সোমবার (১৩ মার্চ) রাতে ঢাকার আদাবর থানাধীন বায়তুল আমান হাউজিং এলাকার। এ ঘটনায় আদাবর থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী আনিচুল হক। ডায়েরি নং-৬৬৪, ১৩ মার্চ।
সাধারণ ডায়েরিতে বলা হয়, ঢাকার আদাবর থানার রোড নাম্বার ১৪/এ বায়তুল আমান হাউজিং এলাকার মোহাম্মদ সোলায়মানের ১০৪০ নাম্বার বাসার ১নং দোকানে নিউ আনিস জেনারেল স্টোর নামের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙাশিয়া গ্রামের মোঃ আনিচুল হক। সোমবার রাতে দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পর ওই রাত সাড়ে ১২টার দিকে দোকানে আগুন লাগার সংবাদ পান তিনি। অগ্নিকাণ্ডের ঘটনায় তার দোকানটি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় ১৪ লক্ষ টাকার ক্ষতি হয় তার।
আনিচুল হক বলেন, দোকানঘর মালিক সোলায়মানের গাফিলতির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারণ, একটি বৈদ্যুতিক মিটার দিয়ে ছয়টি দোকানে বিদ্যুৎ সংযোগ দিয়েছিলেন সোলায়মান। তাকে বারবার বারণ করা সত্বেও কোনও কর্ণপাত করেনি সে। তাই লোড সইতে না পারায় ওই মিটারে বিস্ফোরণ হয়, আর সেখান থেকে দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সোলায়মানের গাফিলতির কারণেই আমি নিঃস্ব হয়ে গেছি বলেও অভিযোগ করেন আনিচুল হক।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%98%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%83/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দখলদারদের কবজায় চরফ্যাশনের ফুটপাত

ভরা মৌসুমেও জালে নেই কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় চরফ্যাশনের জেলেরা

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

১০

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

১১

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

১২

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই

১৩

উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর

১৪

কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা

১৫

দেবহাটায় ১৮৯ বোতল উইনকেরেক্স ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

১৬

চৌগাছার পুড়াপাড়া বাজার সড়কে হাঁটুপানি, দুর্ভোগে সাধারণ মানুষ

১৭

অযত্ন-অবহেলা ও সংস্কারের অভাবে বেহাল ঐতিহ্যবাহী বড়ইবাড়ী হাট, চরম দুর্ভোগ

১৮

মনপুরায় আশঙ্কাজনকহারে বাড়ছে হামের প্রকোপ, সেবা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ

১৯

তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০