ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত Logo নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ Logo জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে উজিরপুরে বর্ণাঢ্য র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo তুরাগের ভাঙনে নিঃস্ব শত শত পরিবার, ঝুঁকিতে বসতভিটা Logo উজিরপুরে বসতভিটা দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, এলাকা ছাড়লেন বিধবা নারী Logo উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে তাসবীহ পরিবহন খাদে, আহত ৭ Logo ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo উজিরপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠে ইউএনও ও এসিল্যান্ড, চালানো হলো পরিচ্ছন্নতা অভিযান Logo গাজীপুরে গুলি করে বিকাশ ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে Logo মা ইলিশ নিধনে কঠোর হুঁশিয়ারি, উজিরপুরে মৎস্যজীবীদের সঙ্গে সচিবের মতবিনিময়

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৯৩

চলতি ফুটবল বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের বিদায়ের পর এখন কার হাতে উঠবে সোনালি ট্রফি—তা নিয়ে আলোচনা তুঙ্গে। বেলজিয়ামের কাছে মার্কিন দল বিধ্বস্ত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর, ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস এখন হ্যারি কেইনদের ইংল্যান্ডকে সমর্থন করছে।

ট্রাম্প প্রশাসনের বিশ্বকাপবিষয়ক বিশেষ প্রতিনিধি অ্যান্ড্রু জুলিয়ানি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এবারের বিশ্বকাপে আমেরিকা এখন থ্রি লায়ন্সদের বিশ্বজয়ের পক্ষে বাজি ধরছে।

অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, যুক্তরাষ্ট্রের ২৫০তম জন্মবার্ষিকীর এই ঐতিহাসিক ক্ষণে যদি স্বাগতিক দল হিসেবে আমেরিকা শিরোপা জিততে না পারে, তবে ট্রাম্প প্রশাসনের জন্য সবচেয়ে সুন্দর গল্প হবে যদি ইংলিশরা আমেরিকার মাটিতে এসে এই বিশেষ উদযাপনের বছরটিতে কাপ জিতে নেয়। ইংল্যান্ডের ফুটবলে গত ৬০ বছরের যে আক্ষেপ ও দীর্ঘশ্বাস রয়েছে, এবার আমেরিকান মাটিতে তাদের সেই অধরা ট্রফি জয় হবে একটি দারুণ মুহূর্ত। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, টুর্নামেন্টে টিকে থাকা শীর্ষ দলগুলোর মধ্যে ইংল্যান্ডের এবার ফাইনালে যাওয়ার এবং চ্যাম্পিয়ন হওয়ার সব ধরনের সম্ভাবনা রয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন-এর ব্যক্তিগত সম্পর্কের বিষয়টিও এখন বেশ আলোচনায়। গত সপ্তাহেও ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যারি কেইনকে একজন ‘দারুণ খেলোয়াড়’ এবং ‘চমৎকার মানুষ’ হিসেবে বর্ণনা করেছিলেন।

জুলিয়ানি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ফুটবল বেশ ভালোই বোঝেন এবং তিনি নিয়মিত হ্যারি কেইন-এর পারফরম্যান্সের খোঁজ রাখছেন। তিনি আরও যোগ করেন, ইংল্যান্ড যদি এবার বিশ্বজয় করতে চায়, তবে তার মূল কারণ হবেন অধিনায়ক হ্যারি কেইন এবং জুড বেলিংহামের মতো প্রতিভাবান অ্যাথলেটরা। কোচ যেভাবে দলকে সুভারসাম্যপূর্ণ করে গড়ে তুলেছেন, তাতে ইংলিশদের আত্মবিশ্বাসী হওয়ার যথেষ্ট রসদ রয়েছে।

হোয়াইট হাউসের এই সমর্থনের খবরের মাঝেই ট্রাম্পের সঙ্গে গলফ খেলার এক রোমাঞ্চকর অভিজ্ঞতা শেয়ার করেছেন খোদ হ্যারি কেইন। ইংলিশ অধিনায়ক নিশ্চিত করেছেন যে, ২০২৪ সালের শেষের দিকে ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের আমন্ত্রণে তিনি তার সঙ্গে গলফ খেলেছিলেন, যা তার জীবনের অন্যতম এক পরাবাস্তব অভিজ্ঞতা ছিল।

হ্যারি কেইন বলেন, মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে যখন এমন আমন্ত্রণ আসে, তখন তা এড়িয়ে যাওয়ার সুযোগ থাকে না। তৎকালীন ৭৮ বছর বয়সী ট্রাম্পের গলফ খেলার দক্ষতার প্রশংসা করে কেইন রসিকতা করে বলেন, তিনি আশা করেন ট্রাম্পের বয়সে পৌঁছে তিনিও যেন ট্রাম্পের মতোই চমৎকার গলফ খেলতে পারেন।

আমেরিকার মাটিতে এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট চলার সময়ে ট্রাম্প প্রশাসনের এমন প্রকাশ্য সমর্থন নিঃসন্দেহে ইংলিশ শিবিরে বাড়তি অনুপ্রেরণা জোগাবে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:১৪:৩৭ অপরাহ্ণ, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ২৩৩ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

আপডেট সময় : ১০:১৪:৩৭ অপরাহ্ণ, সোমবার, ১৩ জুলাই ২০২৬