নিজস্ব প্রতিবেদক
২৩ মার্চ ২০২৩, ৩:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৪ জন

লালমোহনে অর্ধশত বছরের পুরনো জামে মসজিদে আযান ও নামাজ বন্ধ

২১৮

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে প্রায় অর্ধশত বছর আগের নির্মিত জামে মসজিদে গত দেড় মাস ধরে আযান ও নামাজ পড়া হচ্ছে না। জমি নিয়ে বিরোধের জের ধরে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড চতলা গ্রামের আব্দুর রহমান ভূঁইয়া বাড়ীর দরজার মসজিদটি এখন বন্ধ রয়েছে।
সরেজমিন ও স্থানীয় মুসল্লিদের সূত্রে জানা যায়, চতলা গ্রামের মো. সোনা মিয়া, কালা মিয়া, ওমর মিয়া ১৯৮০ সালে মসজিদের নামে ৩২ শতাংশ জমি দলিল করে দেন। মসজিদের নামে জমি দিলে ওই জমিতে একটি জামে মসজিদ নির্মাণ করে পাঁচ ওয়াক্ত আযান ও নামাজ আদায় করে আসছেন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লরীরা।
দীর্ঘ ৪৩ বছর পর জমিদাতা মো. সোনা মিয়ার মৃত্যুর কয়েক বছর পর তার ছেলে মো.সায়েদুল হক ভূঁইয়া মসজিদের ভোগ দখলীয় জমি ও পুকুর দাবি করেন। এতে মসজিদের মুসল্লিদের সাথে তার বিরোধ দেখা দেয়। বিরোধের জের ধরে গত ১৫ ফেব্রুয়ারি থেকে ওই মসজিদে আযান, নামাজ (জুমার নামাজসহ) পড়া হয় না। বন্ধ রয়েছে অর্ধশত বছরের জামে মসজিদটি।
মসজিদে নামাজ না পড়ার ব্যাপারে কমিটির অর্থ সম্পাদক (ক্যাশিয়ার) মো. মহিব উল্যাহ ও স্থানীয় মুসল্লি আনা উল্যাহ, আলা উদ্দিন, মো. কবির, মো. জাফরসহ বেশ কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে এ মসজিদে আমরা এলাকাবাসী নামাজ পড়ে আসছি। জমি দাতার ছেলে ছায়েদুল হক ভূঁইয়া হঠাৎ মসজিদের ভিটা ও পুকুর রেকর্ড করে এনে নিজের দাবি করতে থাকে।
মসজিদের এড়িয়ার প্রায় ৩ লক্ষ টাকার গাছ বিক্রি করে দিয়েছে। পুকুরে ওজু করতে গেলে মুসল্লিদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তাই আমরা এলাকাবাসী ও মুসুল্লিরা ধর্মীয় মাওলানা ও মুফতির নিকট মাসালা জানতে পারি যে ‘কোন মালীকানার জমিতে নির্মিত মসজিদে নামাজ, জুমার নামাজ পড়লে তা হবে না। তাই আমরা গত ফেব্রুয়ারি থেকে ওই মসজিদে আযান ও নামাজ আদায় করছি না।
এ বিষয় ছায়েদুল হক ভূঁইয়া বলেন, আমি ওই মসজিদে নামাজ পড়ি না। মসজিদের জমি দাবি ও দখল করিনি। আমার জমি আমি দাবি করেছি। এবিষয় নিয়ে শালিস ও হয়েছে কয়েকবার।
লালমোহন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ওই এলাকা থেকে আমাকে ফোন করে অবগত করেছে। বিষয়টি দুঃখজনক। এবিষয়ে অভিযোগ পেলে তদন্ত করা হবে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%b6%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%81/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই

১০

উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর

১১

কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা

১২

দেবহাটায় ১৮৯ বোতল উইনকেরেক্স ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

১৩

চৌগাছার পুড়াপাড়া বাজার সড়কে হাঁটুপানি, দুর্ভোগে সাধারণ মানুষ

১৪

অযত্ন-অবহেলা ও সংস্কারের অভাবে বেহাল ঐতিহ্যবাহী বড়ইবাড়ী হাট, চরম দুর্ভোগ

১৫

মনপুরায় আশঙ্কাজনকহারে বাড়ছে হামের প্রকোপ, সেবা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ

১৬

তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৭

চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৮

‎গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী আসামী দেওয়াল টপকে পালিয়ে গেছে

১৯

তজুমদ্দিনের চরে ব্লকনেতার চাঁদাবাজি ও নারীকে পাওয়ার টিলারে আহতের অভিযোগে সংবাদ সম্মেলন

২০