ঢাকা ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য হওয়ায় চেয়ারম্যান দীপন তালুকদারের সাথে বাঘাইছড়ির প্রতিনিধিত্ব করবেন জনাব বিল্টু চাকমা Logo ছেলের সৌদি যাত্রার আগেই বাবার মৃত্যু, একই দিনে দুই ভিন্ন গন্তব্যে বাবা-ছেলে Logo দৈনিক কলমের কন্ঠের লালমোহন প্রতিনিধি মো. মাকছুদ উল্যাহ আর নেই Logo লালমোহনে সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি Logo নওগাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত Logo তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি, আহত ১ Logo পুকুর ইজারা নিয়ে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ Logo কোম্পানীগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকান ক্ষতিগ্রস্থ Logo ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা Logo নোয়াখালীতে গায়ে হলুদে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫

রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য হওয়ায় চেয়ারম্যান দীপন তালুকদারের সাথে বাঘাইছড়ির প্রতিনিধিত্ব করবেন জনাব বিল্টু চাকমা

জসিম চৌধুরী, বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১২২

অবশেষে অপেক্ষার পালা শেষ। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করা হলো রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।

২০শে আগস্ট (বৃহস্পতিবার) প্রকাশিত তালিকায় পুরো রাঙ্গামাটি বাসী খুঁজে পেল তাদের নতুন অভিভাবককে।

পার্বত্য অঞ্চলের উন্নয়ন, শান্তি ও সম্প্রীতির প্রতীক এই জেলা পরিষদকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ছিল তুমুল আগ্রহ। কে হচ্ছেন রাঙ্গামাটির পরবর্তী কর্ণধার – এই প্রশ্নের উত্তর মিললো আজ।

নতুন করে গঠিত ১৫ সদস্য বিশিষ্ট রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জনাব দীপন তালুকদার, রাঙ্গামাটি সদর।

পরিষদ গঠনে রয়েছেন ১২ জন পুরুষ সদস্য ও ২ জন মহিলা সদস্য। এর মধ্যে বাঘাইছড়ি উপজেলা হতে সদস্য পদ লাভ করেছেন জনাব বিল্টু চাকমা। নিজ উপজেলার কৃতি সন্তানের এই অর্জনে বাঘাইছড়ি জুড়ে বইছে আনন্দের জোয়ার।

বিল্টু চাকমার সদস্য হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিকেলে বাঘাইছড়ি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক বিশাল আনন্দ মিছিল বের করে। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে মিষ্টি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি জনাব নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব জাবেদুল আলম ও সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউল আলম সহ উপজেলা ও ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।

আনন্দ সভায় নব নির্বাচিত রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য জনাব বিল্টু চাকমা আবেগাপ্লুত কণ্ঠে বলেন,
“আমি জেলা পরিষদের সদস্য হয়েছি এ কৃতিত্ব শুধু আমার নয়, পুরো বাঘাইছড়িবাসীর। আমরা সকলে মিলে একসাথে বাঘাইছড়ি উপজেলার উন্নয়নের কাজ করবো।”

তিনি আরও বলেন, “ফ্যাসীবাদ কর্তৃক ১৭ বছর নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের ধৈর্য্য ধরতে হবে। আমি জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য হিসেবে অঙ্গীকার করছি, আপনাদেরকে দলীয়ভাবে যথার্থ মূল্যায়ন করা হবে।”

জনাব বিল্টু চাকমা জেলা পরিষদের সদস্য হওয়ায় বাঘাইছড়ি উপজেলার মানুষের মাঝে বইছে স্বস্তির বাতাস। পাহাড়ি-বাঙালির মেলবন্ধন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে নতুন সদস্যের কাছে জনগণের প্রত্যাশা অনেক।

স্থানীয়রা আশা করছেন, বিল্টু চাকমার হাত ধরে বাঘাইছড়ি উপজেলা উন্নয়নের নতুন দিগন্তে পৌঁছাবে।

নবগঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সকল সদস্যের প্রতি বাঘাইছড়িবাসীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:২৯:০৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে
Logo
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য হওয়ায় চেয়ারম্যান দীপন তালুকদারের সাথে বাঘাইছড়ির প্রতিনিধিত্ব করবেন জনাব বিল্টু চাকমা

আপডেট সময় : ০৯:২৯:০৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬