ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রতিবন্ধী মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ, প্রতিবাদ করায় তিনজনকে কুপিয়ে জখম Logo তেলিচালায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ১: উদ্ধার ১০৮০ পিস মাদক Logo থানার ভেতরে গোয়ালঘর, গরু উদ্ধার করে বিপাকে পুলিশ Logo বাঘাইছড়িতে দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ Logo একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী ও মন্ত্রীকে অভিনন্দন Logo নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭ Logo প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সাক্ষাৎ Logo কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা Logo যশোরের অভয়নগরে পল্লী মঙ্গল কলেজে শিক্ষক নিয়োগে অর্থ বাণিজ্য ও জমি আত্মসাৎএর অভিযোগ

বাঘাইছড়িতে দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জসিম চৌধুরী, বাঘাইছড়ি প্রতিনিধি:
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৮৮

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ ২৯শে সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে পৌর শহরের প্রধান সড়কে এই কর্মসূচি পালিত হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি জনাব মোঃ নিজাম উদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জনাব বিল্টু চাকমা, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ ওমর আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ জাবেদুল আলম, বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপির মহিলা নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ ওমর আলী ও সঞ্চালনায় ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ রহমতউল্লাহ খাজা।

প্রধান অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন বাবু বলেন, “আমরা জুলাই-২০২৪ এর আগের বিভীষিকাময় দিনগুলোতে ফিরে যেতে চাই না। এদেশে আর কোনো স্বৈরতন্ত্রের উত্থান হতে দেব না। সরকারের উন্নয়নের কাজে বাধা সৃষ্টি করলে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে।”

বিশেষ অতিথি বিল্টু চাকমা বলেন, “আমাদের নেতৃবৃন্দরা অনেক ধৈর্য ধারণ করেছেন, এবার প্রতিরোধ গড়ার পালা। ফ্যাসিবাদীদের সকল ষড়যন্ত্রকে প্রতিরোধ করতে হবে।”

ছাত্রনেতা মোঃ হুমায়ুন রশীদ তার স্বাগত বক্তব্যে বলেন, “জুলাইয়ের গণ-অভ্যুত্থানের আত্মত্যাগকারী আবু সাঈদ, মীর মুগ্ধ ও ওয়াসিমসহ ১৪শ শহীদের রক্ত বৃথা যেতে দেব না। তাদের রক্তের সাথে বেইমানি করে যারা ফ্যাসিবাদীদের সাথে আঁতাতের সখ্যতা গড়ে তুলছেন, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, সতর্ক হয়ে যান। অন্যথায় কাউকে রেহাই দেওয়া হবে না।”

সমাবেশে বক্তারা আরও বলেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করে বর্তমান সরকারকে ব্যর্থ করতে চায়। বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপি ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে।

এ সময় উপস্থিত সকল নেতাকর্মীর একটাই কথা – এদেশে আর কোনো ফ্যাসিবাদের দেশদ্রোহী কর্মকাণ্ডকে বরদাস্ত করা হবে না। সবাই ঐক্যবদ্ধ হয়ে তা রুখে দিতে প্রস্তুত।
বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো বাঘাইছড়ি শহর মিছিলের শহরে পরিণত হয়।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:২৪:১৭ অপরাহ্ণ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
Logo
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

বাঘাইছড়িতে দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ০২:২৪:১৭ অপরাহ্ণ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
৮৯