শিরোনাম ::
উজিরপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠে ইউএনও ও এসিল্যান্ড, চালানো হলো পরিচ্ছন্নতা অভিযান
বরিশালের উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের আয়োজনে এবং পৌরসভার সহযোগিতায় কালীর বাজার ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানম।
অভিযানকালে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ স্প্রে করা হয়।
পাশাপাশি সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে জনসাধারণকে উদ্বুদ্ধ করা হয়।
এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box



















