ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত Logo নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ Logo জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে উজিরপুরে বর্ণাঢ্য র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo তুরাগের ভাঙনে নিঃস্ব শত শত পরিবার, ঝুঁকিতে বসতভিটা Logo উজিরপুরে বসতভিটা দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, এলাকা ছাড়লেন বিধবা নারী Logo উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে তাসবীহ পরিবহন খাদে, আহত ৭ Logo ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo উজিরপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠে ইউএনও ও এসিল্যান্ড, চালানো হলো পরিচ্ছন্নতা অভিযান Logo গাজীপুরে গুলি করে বিকাশ ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে Logo মা ইলিশ নিধনে কঠোর হুঁশিয়ারি, উজিরপুরে মৎস্যজীবীদের সঙ্গে সচিবের মতবিনিময়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে উজিরপুরে বর্ণাঢ্য র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

সৈয়দ স্বাধীন বরিশাল জেলা প্রতিনিধি।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫৫

বরিশালের উজিরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং উজিরপুর এডিপি, সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা বলেন, “সমাজে কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা ও শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করতে হবে। একটি শিশু ছেলে না মেয়ে, তা কখনো তার স্বপ্ন দেখার অধিকার নির্ধারণ করতে পারে না। অথচ এখনো অনেক কন্যাশিশু শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্যসেবা ও নিজের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে।
তিনি আরও বলেন, সামাজিক কুসংস্কার, দারিদ্র্য, নিরাপত্তাহীনতা ও বাল্যবিয়ে কন্যাশিশুর স্বাভাবিক বিকাশে বড় বাধা।

অনেক পরিবারে ছেলেদের শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হলেও মেয়েদের ওপর অল্প বয়সেই পারিবারিক দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়। ফলে সম্ভাবনা থাকা সত্ত্বেও অনেক কন্যাশিশুর শিক্ষাজীবন থেমে যায়।

ইউএনও আলী সুজা বলেন, “শিক্ষাই বদলে দিতে পারে কন্যাশিশুর ভবিষ্যৎ। একজন কন্যাশিশুকে বিদ্যালয়ে পাঠানো মানে শুধু তাকে বই পড়ানো নয়, বরং তার সামনে নিজের ভবিষ্যৎ বেছে নেওয়ার সুযোগ তৈরি করা।
শিক্ষা তাকে অধিকার সম্পর্কে সচেতন করে, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়ায় এবং আত্মনির্ভরশীল হওয়ার পথ সুগম করে।

স্বপ্ন দেখার অধিকার সবার।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার সভাপতিত্বে এবং উজিরপুর রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আবদুল গাফফার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এস এম আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম রুমি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসাইন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সুমন চৌধুরী, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নাসির উদ্দীন শরীফ ও সাধারণ সম্পাদক সরদার সোহেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।আলোচনা সভায় কন্যাশিশুর শিক্ষা, অধিকার, নিরাপত্তা, বাল্যবিয়ে প্রতিরোধ ও বৈষম্য দূরীকরণে পরিবার এবং সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নানা কর্মসূচি ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদ্‌যাপিত হয়।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:১৮:৪২ অপরাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে উজিরপুরে বর্ণাঢ্য র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:১৮:৪২ অপরাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬