ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে বন্ধ অ্যাম্বুলেন্স সেবা, চরম ভোগান্তিতে রোগীরা। Logo ফুলবাড়ীতে ৭২টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দ প্রদান Logo কালিয়াকৈরে আবাসিক হোটেলে অভিযান, নারীসহ গ্রেপ্তার ৩৯ Logo ফুলবাড়ী উপজেলায় বিএনপি’র আহবায়ক কমিটি গঠন হাসু আহবায়ক, আব্দুল মান্নান মুকুল সদস্য সচিব Logo বোরহানউদ্দিনে আলোর দিশারী সংস্থার উদ্যোগে সবজি চাষে আয় বৃদ্ধিমূলক কর্মশালা Logo রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত Logo নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ Logo জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে উজিরপুরে বর্ণাঢ্য র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo তুরাগের ভাঙনে নিঃস্ব শত শত পরিবার, ঝুঁকিতে বসতভিটা Logo উজিরপুরে বসতভিটা দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, এলাকা ছাড়লেন বিধবা নারী

ফুলবাড়ীতে ৭২টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দ প্রদান

ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি :
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১১২

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে উপজেলার ৭২টি পূজামণ্ডপের অনুকূলে সরকারি খাদ্যশস্য (চাল) বরাদ্দের পত্র বিতরণ করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি করে মোট ৪৩ হাজার ২০০ কেজি (৪৩.২ টন) চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত বরাদ্দপত্র বিতরণ ও আলোচনা সভায় এসব বরাদ্দপত্র সংশ্লিষ্ট পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হাসান এর সভাপতিত্বে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন সরকার এর সঞ্চালনায় বরাদ্দপত্র বিতরণ আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলাসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদ্যাপন কমিটির আহ্বায়ক অমল চন্দ্র বর্মন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সুকুমার সেন, উপজেলা বিএনপির আহ্বায়ক শামছুজ্জামান হাসু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুর রহমান, উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু এবং বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও প্রতিনিধিরা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে সরকারি সাধারণ ত্রাণ (জিআর) খাতের বরাদ্দপত্র বিতরণ করা হয়। সভায় উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিনিধিসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৩৫:৪২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে
Logo
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ফুলবাড়ীতে ৭২টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দ প্রদান

আপডেট সময় : ০৩:৩৫:৪২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬