নিজস্ব প্রতিবেদক
১০ মে ২০২৩, ৬:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৭ জন

চাঁপাইনবাবগঞ্জে ধানি জমিতে জ্বলছে অবৈধ ইটের ভাটা

২২৭

কবির হাসান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

যতদূর চোখ যায়, ততদূর পযন্ত দেখা যায় ধানের জমি। কৃষকেরা তাদের কষ্টের উৎপাদিত ধান কাটার কাজে ব্যস্ত। তারই পাশে ধানি জমিতে ঝুঁকিপূর্ণ চিমনি দিয়ে চলছে অবৈধ ইটভাটার কার্যক্রম। যা পরিবেশের জন্য হুমকি এবং এলাকাবাসীও ইটভাটা নিয়ে শঙ্কিত।

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের শুকনা পাড়া গ্রামের শেষ মাথায় চলছে এই ফোর স্টার ইট ভাটার অবৈধ কার্যক্রম। নিয়ম বর্হিভুতভাবে উক্ত ইটভাটায় জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে কাঠখড়ি, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।

স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল বলেন, আমরা এই এলাকায় বসবাস করি। গত ৫-৬ মাস আগে আষাঢ়ে ধান কাটার পর পরই এই ইট ভাটার কার্যক্রম শুরু হয়।

তিনি আরোও বলেন, ইট ভাটা হওয়ার আগে সেখানে ধানি জমি ছিল এবং জমিতে প্রতি বিঘাই ২০ থেকে ২৫ মন ধান উৎপাদন হতো।

স্থানীয় কৃষকরা জানান, ইট ভাটার কারণে ধানি জমির ক্ষতি হচ্ছে এবং এটি পরিবেশের জন্যও ক্ষতিকর।

স্থানীয় ওয়ার্ড মেম্বার হজরত আলী বলেন, এর আগেও ম্যাজিস্ট্রেটগণ এসে এই অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেন। এরপর আবার তারা এই অবৈধ ইটভাটার কার্যক্রম শুরু করে।

অবৈধ ইট ভাটার ম্যানেজারের কাছে ইটভাটার বৈধতা আছে কি না জানতে চাইলে, তিনি এই বিষয়ে কিছু বলতে পারেননি।

এছাড়া মালিকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মালিক কয়েকজন আছে, আমি কারো নাম বলতে পারবো না। আমি একজন সাধারণ কর্মচারি।

চাঁপাইনবাবগঞ্জের নেজারত ডেপুটি কালেক্টর তৌফিক আজিজের কাছে ইট ভাটার বৈধতা সম্পর্কে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি অবগত করার জন্য ধন্যবাদ, বিষয়টি আমি দেখছি।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%aa%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%bf/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ পাশের বাড়িতে দিয়ে ভাড়া আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস শিক্ষা কর্মকর্তার

বাঁশপাতার স্তূপে লুকিয়ে ৩ বছরের মদের ব্যবসা, মিরপুরে ৯ বোতল মদসহ গ্রেফতার ১

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সাড়ে ৪৪ লাখ টাকার অবৈধ জাল ও মাদক জব্দ

গাইবান্ধায় জমি বিরোধের জেরে বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত কয়েকজন

দখলদারদের কবজায় চরফ্যাশনের ফুটপাত

ভরা মৌসুমেও জালে নেই কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় চরফ্যাশনের জেলেরা

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১০

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

১১

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

১২

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

১৩

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

১৪

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

১৫

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

১৬

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই

১৭

উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর

১৮

কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা

১৯

দেবহাটায় ১৮৯ বোতল উইনকেরেক্স ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

২০