নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই ২০২২, ৪:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৪ জন

মেয়েকে দেখতে বেরিয়ে বাসের চাকায় পিষ্ট বাবা

১৯৮

মেয়েকে দেখতে তার স্বামীর বাড়ি রওয়ানা হয়ে পথিমধ্যে বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন বাবা চিত্তরঞ্জন দাস (৬০)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ডাঃ আজহারউদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত চিত্তরঞ্জন পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭নং ওয়ার্ড নমগ্রামের মৃত হিরালাল দাসের ছেলে।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, চিত্তরঞ্জন পেশায় লন্ড্রি ব্যবসায়ী। বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকায় তার মেয়ের বিয়ে দিয়েছিলেন। আজ সকালে মেয়েকে দেখতে বাড়ি থেকে কুঞ্জেরহাটের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। পথিমধ্যে ডাঃ আজহার উদ্দিন ডিগ্রি কলেজের সামনে থেকে বাসে উঠতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে যান। এসময় ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান চিত্তরঞ্জন।
সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালমোহন থানার ওসি (তদন্ত) মোঃ এনায়েত হোসেন। তিনি বলেন, ঘাতক বাস শনাক্ত করা যায়নি, তবে সন্দেহভাজন হিসেবে দুটি বাস আটকপূর্বক থানা হেফাজতে রাখা হয়েছে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ পাশের বাড়িতে দিয়ে ভাড়া আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস শিক্ষা কর্মকর্তার

বাঁশপাতার স্তূপে লুকিয়ে ৩ বছরের মদের ব্যবসা, মিরপুরে ৯ বোতল মদসহ গ্রেফতার ১

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সাড়ে ৪৪ লাখ টাকার অবৈধ জাল ও মাদক জব্দ

গাইবান্ধায় জমি বিরোধের জেরে বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত কয়েকজন

দখলদারদের কবজায় চরফ্যাশনের ফুটপাত

ভরা মৌসুমেও জালে নেই কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় চরফ্যাশনের জেলেরা

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১০

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

১১

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

১২

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

১৩

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

১৪

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

১৫

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

১৬

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই

১৭

উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর

১৮

কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা

১৯

দেবহাটায় ১৮৯ বোতল উইনকেরেক্স ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

২০