নিজস্ব প্রতিবেদক
২০ জুন ২০২৩, ১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৮ জন

ঠাকুরগাঁওয়ে বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির গন্ধগোকুল প্রাণী উদ্ধার

২৪৪

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে।

রোববার রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও নিয়াপাড়া গ্রামের আব্দুল বারেক নামে এক ব্যক্তির বাড়ি থেকে বিলুপ্তপ্রায় এ প্রানিটি উদ্ধার করে গতকাল বীরগঞ্জ বন সার্কেলের কাছে হস্তান্তর করা হয়।

সুত্র জানায়, আব্দুল বারেক তার বাড়ির একটি ঘরে গত শনিবার রাতে হঠাৎ করে বিরল প্রজাতির একটি প্রাণীকে দেখতে পায়। প্রথমে এটিকে মেছো বাঘ ভেবে আতংকে পড়ে যায় বারেকের পরিবার। পরদিন বাড়ির সকলে মিলে এটিকে কৌশলে ধরে লোহার শিকল দিয়ে পা বেঁধে রাখে।

রোববার রানীশংকৈল বনবিভাগের কর্মকর্তা শাহাজাহান আলীকে খবর দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে এটিকে বিলুপ্তপ্রায় গন্ধগোকুল প্রাণী হিসাবে সনাক্ত করেন। এদিন বিকালে তারা প্রাণীটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন এবং গতকাল এটিকে বীরগঞ্জ বন সার্কেলের কাছে হস্তান্তর করেন ।

রাণীশংকৈল উপজেলা বন বিভাগের কর্মকর্তা শাহাজাহান আলী বলেন, গন্ধগোকুল একটি অরক্ষিত প্রাণী। এরা নিশাচর। মূলত এরা ফল খেকো হলেও কীটপতঙ্গ ও শামুক খেয়ে জীবনযাপন করে। এছাড়াও এরা ইঁদুর খেয়ে ফসলের উপকার করে থাকে । তিনি আরো বলেন, প্রাণীটিকে সুরক্ষিত অবস্থায় বীরগঞ্জ বন সার্কেলে পাঠানো হয়েছে। সেখানে সিংড়া বনায়নে এটিকে অবমুক্ত করা হবে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%a0%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%81%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ পাশের বাড়িতে দিয়ে ভাড়া আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস শিক্ষা কর্মকর্তার

বাঁশপাতার স্তূপে লুকিয়ে ৩ বছরের মদের ব্যবসা, মিরপুরে ৯ বোতল মদসহ গ্রেফতার ১

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সাড়ে ৪৪ লাখ টাকার অবৈধ জাল ও মাদক জব্দ

গাইবান্ধায় জমি বিরোধের জেরে বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত কয়েকজন

দখলদারদের কবজায় চরফ্যাশনের ফুটপাত

ভরা মৌসুমেও জালে নেই কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় চরফ্যাশনের জেলেরা

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১০

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

১১

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

১২

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

১৩

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

১৪

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

১৫

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

১৬

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই

১৭

উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর

১৮

কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা

১৯

দেবহাটায় ১৮৯ বোতল উইনকেরেক্স ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

২০