নিজস্ব প্রতিবেদক
২০ জানুয়ারী ২০২৫, ১:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৭১ জন

নিউজিল্যান্ডকে হারিয়ে ক্রিকেট বিশ্বকাপে ইতিহাস গড়ল নাইজেরিয়া

৭২৪

নাইজেরিয়া। নামটাকে ক্রিকেট পরিমণ্ডলে অপরিচিতই মনে হয়। প্রথম বারের মতো এসেছে আইসিসি অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে। এসেই গড়ে ফেলেছে এক বিরাট ইতিহাস। দলটা আজ নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে ২ রানে! তাতেই নিজেদের বিশ্বকাপ ইতিহাসের প্রথম জয়টা তুলে নিয়েছে দলটা।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটা পুরোপুরি খেলতে পারেনি। বৃষ্টির কারণে ম্যাচটা গেছে ভেসে। আজকের ম্যাচেও সে শঙ্কা ছিল। তবে বৃষ্টি থেমে ম্যাচ মাঠে গড়িয়েছে কিছু পরেই। তাতে নাইজেরিয়ানরা নিজেদের প্রথম পূর্ণ ম্যাচ খেলার সুযোগ পায়, যেখানে শেষ বলটা পর্যন্ত মাঠে গড়িয়েছে। সেই ম্যাচেই ইতিহাসটা গড়ল নবাগত এই দল।

বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচটা নেমে আসে ১৩ ওভারে। শুরুতে ব্যাট করতে নেমে নাইজেরিয়া অধিনায়ক পিটি লাকি আর লিলিয়ান উদেহর অবদানে ভর করে ৬ উইকেট খুইয়ে তোলে ৬৫ রান।

জবাবে নিউজিল্যান্ড তাদের ওপেনার কেট আরউইনকে প্রথম বলেই হারায় রান আউটের কাটায়। অন্য ওপেনার এমা ম্যাকলয়েড সে ওভারের তৃতীয় বলে আউট হন উসেন পিসের শিকার হয়ে। মাঝের ওভারে নিয়মিত বিরতিতে উইকেট খুইয়ে নিউজিল্যান্ড ১১তম ওভারের শেষে করে ৪৯ রান, হাতে উইকেট ছিল ৫টা।

শেষ দুই ওভারে দলটার দরকার ছিল ১৭ রান। সে ওভারে নিউজিল্যান্ড অধিনায়ক টাশ ওয়েকেলিনের ব্যাটে চড়ে তোলে ৮ রান। শেষ ওভারে ৯ রান প্রয়োজন ছিল তাদের। তবে উদেহর ওভারে স্রেফ ৬ রানই তুলতে পারে কিউইরা। যার ফলে ২ রানের রোমাঞ্চকর এক জয় তুলে নেয় নাইজেরিয়া।

আনিকা টড আর ওয়েকেলিন যথাক্রমে ১৯ আর ১৮ রান তুলেছিলেন। তবে তা নিউজিল্যান্ডের জন্য যথেষ্ট হয়নি। নাইজেরিয়াই তাতে হেসেছে শেষ হাসিটা।

এই জয়ের ফলে দ্বিতীয় ম্যাচ শেষেও নবাগত নাইজেরিয়া রইল অপরাজিত হয়ে। ভাবা যায়!

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%89%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%95/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ডিসি প্রত্যাহার: প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি অন্য কোনো সমীকরণ?

পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

যশোরে বজ্রপাতে বিজিবি সদস্য সহ আহত ৪।

মণিরামপুরে মদীনাবাগ কারীমিয়া মাদ্রাসায় মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

শাসন শাসক নয় আপনাদের সেবক হতে চাই : আনোয়ার হোসেন জমিদার

সিংড়ায় দুর্ঘটনা ও বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারি অনুদান প্রদান

মণিরামপুর পৌর নির্বাচনে বিএনপির দুই নেতার সক্রিয় প্রস্তুতি, উন্নয়ন ও নাগরিক সেবার প্রতিশ্রুতি

মনপুরায় শিক্ষক দ্বারা ছাত্রীকে যৌন-নিপীড়নের অভিযোগ

রাউজানে যুবদল নেতা হত্যা: বাঘাইছড়িতে আত্মগোপনে থাকা আসামি আইয়ুবকে ধরল র‍্যাব

১০

গণশুনানিতে এমপি সাবিরা সুলতানা মুন্নি: জনগণের টাকায় উন্নয়নকাজে অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা!

১১

যশোরে বিজিবি র সফল অভিযান

১২

সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান

১৩

মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

১৪

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

১৫

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

১৬

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

১৭

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

১৮

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

১৯

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

২০