নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই ২০২৫, ৮:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩১ জন

এবার লালমোহনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতার নামে মামলা

৩৫৭

ভোলার লালমোহনে এবার গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদলের এক নেতার নামে মামলা করেছেন ভুক্তভোগী। ছাত্রদলের ওই নেতার নাম মো. আ. রহিম উদ্দিন ফরাজি। সে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন ছাত্রদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।
গত বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে ওই ইউনিয়নের চাঁদ মিয়ার হাট এলাকায় এ ঘটনা ঘটে।
মামলার এজাহারে বলা হয়, ৯ জুলাই রাত সাড়ে ৭টার দিকে গৃহবধূ স্থানীয় চাঁদ মিয়ার হাটে বাজার করতে গেলে স্থানীয় ওয়ার্ড শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মো. মোবারেক (৩২) তাকে জরুরি কথা বলবে বলে ডেকে নেয়।
পরে রাত সাড়ে ৯টার দিকে হাটের পাশে একটি দুই তলা সাইক্লোন সেল্টারের দ্বিতীয় তলায় একটি কক্ষে তাকে নিয়ে যায়। ওই কক্ষে আ. রহিম ফরাজি (৩০) কে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় মোবারক।
ভুক্তভোগীর ভাষ্য মতে, আ. রহিম তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ওই সময় সন্দেহভাজন পরিস্থিতি দেখে কিছু লোকজন সেখানে গিয়ে দরজায় ধাক্কাধাক্কি শুরু করলে আ. রহিম ফরাজি পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গৃহবধূকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন।
এ ঘটনায় পরদিন ভুক্তভোগী শাহীনুর বেগম থানায় অভিযোগ দায়ের করেন।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। ভুক্তভোগীকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং ডিএনএ সংগ্রহসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
উল্লেখ্য, এর আগে গত ১৫মে লালমোহন পৌরসভার ৫নং ওয়ার্ডে এক গৃহবধূকে শ্লীলতাহানি ও ভয়ভীতি দেখিয়ে ব্লাংক স্ট্যম্প, ব্লংক চেক, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয়। এ ঘটনায় ১৭মে লালমোহন থানায় মমলা করেন ভুক্তভোগী। ওই মামলায় জুয়েল, ছাত্রদল নেতা ফতেহ আলী শান্ত, যুবদল নেতা কবির ও জুয়েল, মৎস্যজীবি দল নেতা ফোরকানসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%97%e0%a7%83%e0%a6%b9%e0%a6%ac%e0%a6%a7%e0%a7%82%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a7/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ পাশের বাড়িতে দিয়ে ভাড়া আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস শিক্ষা কর্মকর্তার

বাঁশপাতার স্তূপে লুকিয়ে ৩ বছরের মদের ব্যবসা, মিরপুরে ৯ বোতল মদসহ গ্রেফতার ১

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সাড়ে ৪৪ লাখ টাকার অবৈধ জাল ও মাদক জব্দ

গাইবান্ধায় জমি বিরোধের জেরে বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত কয়েকজন

দখলদারদের কবজায় চরফ্যাশনের ফুটপাত

ভরা মৌসুমেও জালে নেই কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় চরফ্যাশনের জেলেরা

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১০

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

১১

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

১২

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

১৩

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

১৪

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

১৫

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

১৬

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই

১৭

উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর

১৮

কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা

১৯

দেবহাটায় ১৮৯ বোতল উইনকেরেক্স ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

২০