ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo কালিয়াকৈরে স্কুলের পরিচালকের বাড়িতে হামলা-ভাংচুর, ছেলেকে অস্ত্র ধরে লুটপাট Logo লালমোহনে ইয়াবাসহ আটক ৪ Logo লালমোহনের চৌরাস্তার মোড়ে অবৈধ দখল উচ্ছেদ অভিযান Logo নিটারে এলসিবির বিশেষ সেশন, গুরুত্ব পেল ক্যারিয়ার ও নেটওয়ার্কিং Logo লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন। সভাপতি জাহিদ – সম্পাদক সুমন Logo লালমোহনে দুধে পানি মেশানোর অভিযোগে বিক্রেতার মাথায় দুধ ঢাললেন পৌর কর্মকর্তা Logo বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী Logo বরিশাল-ভোলা সংযোগ: উন্নয়নের প্রত্যাশা নাকি অগ্রাধিকারের সংকট? Logo মনপুরায় জেলের জালে ১৬ কেজির কোড়াল, নিলামে বিক্রি ২৪ হাজার টাকায় Logo লালমোহনে অবৈধ সিগারেট ও রোলিং পেপার জব্দ, গোডাউন মালিকদের নিয়ে প্রশ্ন

একজন মানবতার ফেরিওয়ালা রুবেল ফরাজী

এম.ইউ.মাহিমঃ
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪২৮

“মানুষ মানুষের জন্য”জীবন জীবনের জন্য”এ কথাটির মর্মার্থ উপলব্ধি করে মানুষের সেবায় নিয়োজিত আছেন রুবেল ফরাজী। তিনি একনিষ্ঠ সমাজকর্মী মানবতার ফেরিওয়ালা। এই মানবতার ফেরিওয়ালা হলেন লালমোহন উপজেলার দক্ষিণ চরছকিনা গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের সন্তান ওমান প্রবাসী সমাজসেবক, তরুণ উদ্যোক্তা মো: রুবেল ফরাজী। রুবেল ফরাজী একজন অনন্য মানুষ। তাঁর সরলতা, তাঁর দৃঢ়তা, তাঁর সহনশীলতা এবং অসহায় মানুষের প্রতি তার গভীর মমত্ববোধ ও ভালোবাসা মানবিক মানুষদের জন্য এক প্রেরণার উৎস। তিনি যেন নিজের জীবনকে জনগণের জন্য নিবেদিত রেখেই বাঁচতে চান। এমন মানুষদের জন্যই সমাজ বদলায়, সমাজে গুনগত পরিবর্তন হয়।

তিনি ওমান প্রবাসী হলেও মন পড়ে থাকে তার জন্মভূমি চরছকিনা গ্রামে। সবুজ গাছ গাছালী ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যময় চরছকিনা গ্রামের আলো বাতাসে তিনি বেড়ে উঠেছেন। জিবীকার তাগিদে প্রবাসে পড়ে থাকলেও কয়েক মাস পর-পর ছুটিতে আসেন। খোঁজ নেন গ্রামের অসহায় মানুষদের। সুচিকিৎসার অভাবে অনেক অসহায় মানুষ কষ্ট পাচ্ছেন, আর্থিক সহায়তা নিয়ে হাজির হন তাদের কাছে। অনেকে গরীব অসহায় মানুষ আছে অর্থের অভাবে কন্যাকে পাত্রস্থ করতে পারেন না, তিনি নিজের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ান। সমাজসেবামূলক কাজে জড়িয়ে অল্প দিনের মধ্যে জনগণের আস্থাভাজন হয়ে উঠেছেন এই যুবক। সামাজিক দিক থেকে সকলের প্রিয় সদা প্রাণোবন্ত হাস্যোজ্জ্বল মানুষ তিনি। স্বপ্ন তার অসহায় মানুষদের নিয়ে কাজ করার। তিনি সবসময় অসহায় অবহেলিত মানুষের সেবায় নিয়োজিত থাকেন। শুধু তাই নয় যে কোনো সামাজিক সমস্যায় তাকে পাশে পাওয়া যায়।

করোনা কালে তিনি মানবতার পরিচয় দিয়েছেন। অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন। যা সমাজের মানুষের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তিনি নি:স্বার্থ ভাবে গরিব মানুষের মুখে হাসি ফোটাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। নিজ অর্থায়নে মসজিদ- ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। তাঁর কর্মকাণ্ডে তিনি সমাজসেবার এক জীবন্ত প্রতীক হয়ে আছেন। যিনি নিরবে-নিভৃতে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁর সেবামূলক কর্মকান্ড ছুঁয়ে গেছে হাজারো মানুষের হৃদয়।

রুবেল ফরাজী বলেন, একটি সুন্দর সমাজ বিনির্মানে দরকার ভালো মানসিকতার মানবিক মানুষ। মানুষের সেবা করেই আমি আত্মতৃপ্তি পাই। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারলে আমার আত্নতৃপ্তি। মানুষের উপকার করতে পারলে নিজের কাছে অনেক ভালো লাগে। তাই নিজেকে আর্তমানবতার সেবায় নিয়োজিত রেখেছি। এটাই আমার কর্মময় জীবন। এভাবেই সারাজীবন মানুষের সেবা করে পাশে থাকতে চাই।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৩৯:১৫ অপরাহ্ণ, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ৩৬৮ বার পড়া হয়েছে
Logo
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

একজন মানবতার ফেরিওয়ালা রুবেল ফরাজী

আপডেট সময় : ০৪:৩৯:১৫ অপরাহ্ণ, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫