অনলাইন ডেস্ক
২৪ অক্টোবর ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৬৪ জন

‘এনসিপির সঙ্গে এখনই জোট গঠন বিষয়ে কিছু বলা যাচ্ছে না, অপেক্ষা করতে হবে’

৪৭৭
এনসিপির সঙ্গে এখনই জোট গঠন নয়, অপেক্ষা করতে হবে: বিএনপি নেতা

জোট রাজনীতির প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘সব দলের সঙ্গেই আলোচনা চলছে। এনসিপির সঙ্গেও রাজনৈতিক যোগাযোগ আছে। তবে এখনই জোট গঠন বিষয়ে কিছু বলা যাচ্ছে না; আলোচনা চলছে, অপেক্ষা করতে হবে।’

শুক্রবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সালাহউদ্দিন আহমদ।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শরিক এবং গণতন্ত্রের পক্ষে থাকা অন্য শক্তিগুলোকে সঙ্গে নিয়ে ৩১ দফা বাস্তবায়নে কাজ করবে বিএনপি। জোট গঠন ও সরকার গঠনের ক্ষেত্রেও শরিকদের যথাযথ গুরুত্ব দেয়া হবে। তাদের প্রয়োজনীয় সংখ্যক আসন ছাড় দেয়ার পরিকল্পনাও আছে।’

জোট রাজনীতির প্রসঙ্গে তিনি জানান, ‘সব দলের সঙ্গেই আলোচনা চলছে। এনসিপির সঙ্গেও রাজনৈতিক যোগাযোগ আছে। তবে এখনই জোট গঠন বিষয়ে কিছু বলা যাচ্ছে না; আলোচনা চলছে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আরপিও সংশোধনের বেশ কিছু ধারায় আমরা সম্মত ছিলাম। তবে ২০(১) উপধারা অনুযায়ী, জোটভুক্ত হলে রাজনৈতিক দলগুলো অন্য দলের প্রতীকে নির্বাচন করতে পারত এই ধারার পরিবর্তনে অধিকাংশ দলই সম্মত ছিল। আমরা আশ্বস্ত ছিলাম, কিন্তু যেভাবে আরপিও পাস হলো, তাতে ছোট দলগুলো জোটবদ্ধ হতে উৎসাহিত হবে না। এতে ছোট দলের বড় নেতারা সুযোগ হারাবেন।’

তিনি প্রশ্ন তোলেন, ‘এটি একতরফাভাবে কেন পাস করা হলো? বিএনপি বহুদলীয় সমৃদ্ধ সংসদ দেখতে চায়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানাই।’

সালাহউদ্দিন আহমদ আরও জানান, প্রতিদ্বন্দ্বিতা ছাড়া যাতে কেউ জিততে না পারে তা নিশ্চিতে একক প্রার্থী থাকা আসনে ‘না’ ভোটে সম্মতি জানিয়েছে বিএনপি।

তিনি আরও জানান, আরপিও সংশোধনের বিষয়ে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক চিঠি দেবে বিএনপি।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8%e0%a6%87-%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%9f-%e0%a6%97/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাসন শাসক নয় আপনাদের সেবক হতে চাই : আনোয়ার হোসেন জমিদার

সিংড়ায় দুর্ঘটনা ও বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারি অনুদান প্রদান

মণিরামপুর পৌর নির্বাচনে বিএনপির দুই নেতার সক্রিয় প্রস্তুতি, উন্নয়ন ও নাগরিক সেবার প্রতিশ্রুতি

মনপুরায় শিক্ষক দ্বারা ছাত্রীকে যৌন-নিপীড়নের অভিযোগ

রাউজানে যুবদল নেতা হত্যা: বাঘাইছড়িতে আত্মগোপনে থাকা আসামি আইয়ুবকে ধরল র‍্যাব

গণশুনানিতে এমপি সাবিরা সুলতানা মুন্নি: জনগণের টাকায় উন্নয়নকাজে অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা!

যশোরে বিজিবি র সফল অভিযান

সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান

মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

১০

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

১১

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

১২

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

১৩

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

১৪

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

১৫

live

১৬

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

১৭

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

১৮

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

১৯

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

২০