লালমোহন প্রতিনিধি :
২৬ অক্টোবর ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৮০ জন

লালমোহনে ইলিশ সংরক্ষণ অভিযানে যত অর্জন

৫৩৩
লালমোহনে ইলিশ সংরক্ষণ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য

মা ইলিশ রক্ষায় গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত সারাদেশের নদ, নদী ও সাগর মোহনায় সকল ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা ছিল। মা ইলিশ রক্ষায় সারাদেশের ন্যায় ভোলার লালমোহন উপজেলায়ও কঠোরভাবে পরিচালনা করা হয় অভিযান। উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের যৌথ উদ্যোগে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে চালানো হয় এই অভিযান। টানা ২২ দিন সংশ্লিষ্টদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সফলভাবে এই উপজেলায় শেষ হয় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এ লালমোহন উপজেলায় মোট ৯৭টি অভিযান চালানো হয়। মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ২৭টি। ইলিশ মাছ জব্দ করা হয়েছে ৫৬৭ কেজি। অভিযানে জব্দ করা হয় সাড়ে ৩ লাখ মিটার অবৈধ জাল। ২২ দিনের অভিযানে জরিমানা আদায় করা হয় ২১ হাজার টাকা। নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে মাছ শিকারে নামায় ৩১ জেলেকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ছাড়া অভিযানে জব্দকৃত নৌকা ২ লাখ ৫২ হাজার আটশত টাকায় নিলামে বিক্রি করা হয়। এর মাধ্যমে জেলায় সর্বোচ্চ সংখ্যক অভিযান ও নিলামের অর্থ আদায় করেছে লালমোহন উপজেলা।
লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহম্মদ আখন্দ বলেন, উপজেলা প্রশাসন, মৎস্য দফতর, পুলিশ ফোর্স ও বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে সরকার ঘোষিত সব ধরনের অভিযান আরো সুন্দর ও কঠোরভাবে পরিচালনা করা হবে।
এ বিষয়ে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমাদের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করেছেন। নদীগুলোতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করেছেন। যার মাধ্যমে আমরা এবারের নিষেধাজ্ঞা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%85%e0%a6%ad-2/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সাড়ে ৪৪ লাখ টাকার অবৈধ জাল ও মাদক জব্দ

গাইবান্ধায় জমি বিরোধের জেরে বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত কয়েকজন

দখলদারদের কবজায় চরফ্যাশনের ফুটপাত

ভরা মৌসুমেও জালে নেই কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় চরফ্যাশনের জেলেরা

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

১০

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

১১

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

১২

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

১৩

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

১৪

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই

১৫

উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর

১৬

কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা

১৭

দেবহাটায় ১৮৯ বোতল উইনকেরেক্স ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

১৮

চৌগাছার পুড়াপাড়া বাজার সড়কে হাঁটুপানি, দুর্ভোগে সাধারণ মানুষ

১৯

অযত্ন-অবহেলা ও সংস্কারের অভাবে বেহাল ঐতিহ্যবাহী বড়ইবাড়ী হাট, চরম দুর্ভোগ

২০