নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫৫ জন

পরিবার ঢাকাতে বেড়াতে গিয়েছে ! ফাঁকা ঘর আগুনে পুড়ে ছাই

৪৯৩

ভোলার লালমোহন উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আব্দুল হাসেম মিয়া নামে এক বৃদ্ধের টিনশেড বসতঘর। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রায়চাঁদ এলাকায় এ ঘটনা ঘটে। বৃদ্ধ আব্দুল হাসেমের ছেলে মো. মিজান বলেন, গত এক সপ্তাহ আগে আমার মা-বাবা ঢাকায় বেড়াতে গিয়েছেন। যার জন্য ঘরটি ফাঁকা ছিল। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এক প্রতিবেশী হঠাৎ ঘর থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখে ডাক-চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজনও আসেন।
তিনি আরো জানান, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘরের কাপড়-চোপড়, আসবাবপত্র, চাল-ডালসহ নগদ দুই লাখ টাকাও পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ৭ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। এ সময় পাশে থাকা আমার ভাই জিয়াউর রহমানের আধাপাকা টিনশেড ঘরটিও আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তারও প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।
লালমোহন উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি।
এ বিষয়ে লালমোহন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমাদ্দর জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া ওই পরিবারকে আর্থিক সহযোগিতার জন্য আবেদন করতে বলা হয়েছে। আবেদনের ভিত্তিতে জেলা থেকে বরাদ্দ এলে তা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দ্রুত সময়ের মধ্যে পৌঁছে দেওয়া হবে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%97%e0%a6%bf/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভরা মৌসুমেও জালে নেই কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় চরফ্যাশনের জেলেরা

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

১০

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

১১

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই

১২

উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর

১৩

কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা

১৪

দেবহাটায় ১৮৯ বোতল উইনকেরেক্স ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

১৫

চৌগাছার পুড়াপাড়া বাজার সড়কে হাঁটুপানি, দুর্ভোগে সাধারণ মানুষ

১৬

অযত্ন-অবহেলা ও সংস্কারের অভাবে বেহাল ঐতিহ্যবাহী বড়ইবাড়ী হাট, চরম দুর্ভোগ

১৭

মনপুরায় আশঙ্কাজনকহারে বাড়ছে হামের প্রকোপ, সেবা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ

১৮

তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

২০