
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা কলেজের গভর্নিং বডির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য পদে নতুন মনোনয়ন প্রদান করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গভর্নিং বডির সভাপতি হিসেবে জনাব হেলাল উদ্দিন আহমেদ এবং বিদ্যোৎসাহী সদস্য হিসেবে আবুল কালাম (সুমন পাটোয়ারীকে) মনোনীত করা হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়, মনোনীত ব্যক্তিরা দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী ২ (দুই) বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি সংক্রান্ত প্রবিধানমালা ২০১৯ অনুযায়ী তাদের দায়িত্ব ও কার্যক্রম পরিচালিত হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনবোধে যে কোনো সময় এ মনোনয়ন বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে বলেও আদেশে উল্লেখ রয়েছে।
এ বিষয়ে কলেজ সংশ্লিষ্টদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে এবং নতুন নেতৃত্বে শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করছে কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা।
No tags found for this post.
মন্তব্য করুন