নিজস্ব প্রতিবেদক
২১ অক্টোবর ২০২২, ৮:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৯ জন

টিসিবি’র পণ্য মুদি দোকানের গোডাউনে

১৯১

মোংলা উপজেলার পৌর শহরের একটি মুদি দোকানের গোডাউনে মিলেছে অবৈধভাবে মজুদ করে রাখা সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)’র ন্যায্যমূল্যের ভোজ্যতেল ও চিনি।

পরে শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে সেই পণ্য উদ্ধার করে উপজেলা প্রশাসন। এসব পণ্যের মধ্যে ছিল ৪০ বস্তা মশুরী ডাল ও ১১০ কার্টুন সয়াবিন তেল।

জানা গেছে, পৌর শহরের আঃ সামাদ সড়কের জালাল ষ্টোরে গোপনে এই পণ্য বিক্রি করে টিসিবির স্থানীয় ডিলার মোঃ খোকন। তবে সেই পণ্য পাইকরারী দরে বিক্রির আগেই জানাজানি হলে পরে তা উদ্ধার করা হয়। দোকানটির মালিক মোঃ মনিরের ভাষ্য, এই পণ্য তারা ক্রয় করেনি ডিলার খোকন তাদের গোডাউনে স্বল্প সময়ের জন্য রেখেছেন।

এবিষয়ে ডিলার খোকনের দাবি, পৌরসভার গোডাউনে জায়গা সংকটের কারণে বৃহস্পতিবার রাত ১১ টায় জালাল ষ্টোরের গোডাউনে রাখা হয়েছে। ৪০ বস্তা মশুরী ডাল এবং ১১০ কার্টুন সয়াবিন তেল রাখা হয়েছে বলেও জানান তিনি। তবে তিনি এগুলো বিক্রি করেননি বলে দাবি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের একাধিক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, ডিলার খোকন এভাবে সরকারি অনেক পণ্যই গোপনে বিক্রি করে থাকেন। তার প্রমান আজকের ঘটনা। তারা আরও বলেন, টিসিবি’র পণ্য স্বল্প মূল্যে বিতরণ করার কথা। কিন্তু বাজারের দোকানের গোডাউনে এসব পণ্য পাওয়ার বিষয়টি রহস্যজনক। এসব বস্তাবন্দী সরকার ঘোষিত স্বল্প মূল্যের টিসিবি’র বস্তাবন্দী চিনি,ডাল ও তেল এই দোকানের গোডাউনে আসলো কিভাবে ? নিয়মানুযায়ী সরকার ঘোষিত এসব পণ্য নির্ধারিত ব্যক্তির মাধ্যমে নির্ধারিত স্থানে পাওয়ার কথা ছিল।

জানতে চাইলে এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, দোকানের গোডাউনে সরকারি কোন পণ্য রাখার কোন নিয়ম নাই। পৌরসভার নির্ধারিত গোডাউনে রাখবে। শুক্রবার উদ্ধারকৃত আজকের পণ্য অন্য একটি দোকানের গোডাউনে রাখার বিষয়টি আমাকে অবহিত না করায় তিনি অপরাধ করেছেন। এবিষয়ে তদন্ত করে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, প্রাণঘাতী করোনার প্রভাবে বিপর্যস্ত গরিব-দুঃখী মানুষের জন্য সরকার টিসিবির ন্যায্যমূল্যে পণ্য ডিলারদের মাধ্যমে বিক্রয় করছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ লাভের উদ্দেশ্যে তা মজুদ করে রাখছেন।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A6%E0%A6%BF-%E0%A6%A6%E0%A7%8B%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই

১০

উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর

১১

কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা

১২

দেবহাটায় ১৮৯ বোতল উইনকেরেক্স ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

১৩

চৌগাছার পুড়াপাড়া বাজার সড়কে হাঁটুপানি, দুর্ভোগে সাধারণ মানুষ

১৪

অযত্ন-অবহেলা ও সংস্কারের অভাবে বেহাল ঐতিহ্যবাহী বড়ইবাড়ী হাট, চরম দুর্ভোগ

১৫

মনপুরায় আশঙ্কাজনকহারে বাড়ছে হামের প্রকোপ, সেবা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ

১৬

তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৭

চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৮

‎গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী আসামী দেওয়াল টপকে পালিয়ে গেছে

১৯

তজুমদ্দিনের চরে ব্লকনেতার চাঁদাবাজি ও নারীকে পাওয়ার টিলারে আহতের অভিযোগে সংবাদ সম্মেলন

২০