ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo কালিয়াকৈরে স্কুলের পরিচালকের বাড়িতে হামলা-ভাংচুর, ছেলেকে অস্ত্র ধরে লুটপাট Logo লালমোহনে ইয়াবাসহ আটক ৪ Logo লালমোহনের চৌরাস্তার মোড়ে অবৈধ দখল উচ্ছেদ অভিযান Logo নিটারে এলসিবির বিশেষ সেশন, গুরুত্ব পেল ক্যারিয়ার ও নেটওয়ার্কিং Logo লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন। সভাপতি জাহিদ – সম্পাদক সুমন Logo লালমোহনে দুধে পানি মেশানোর অভিযোগে বিক্রেতার মাথায় দুধ ঢাললেন পৌর কর্মকর্তা Logo বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী Logo বরিশাল-ভোলা সংযোগ: উন্নয়নের প্রত্যাশা নাকি অগ্রাধিকারের সংকট? Logo মনপুরায় জেলের জালে ১৬ কেজির কোড়াল, নিলামে বিক্রি ২৪ হাজার টাকায় Logo লালমোহনে অবৈধ সিগারেট ও রোলিং পেপার জব্দ, গোডাউন মালিকদের নিয়ে প্রশ্ন

নামি দামি গাড়ি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এম.ভি মালয়েশিয়া স্টার

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২১৩

মোঃ রুবেল খান মোংলা বাগেরহাট।

জাপান থেকে আমদানি করা ৯২৬ টি রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে ‘এমভি মালয়েশিয়া স্টার’।
২০ মে শনিবার দুপুর ২ টায় বন্দরের ৮ নম্বর জেটিতে জাহাজটি নোঙর করার পর শুরু হয় গাড়ি খালাসের কার্যক্রম। গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, জাপান থেকে আমদানি করা ১৩৭৬টি রিকন্ডিশন্ড গাড়ির মধ্যে চট্রগ্রাম বন্দরে ৪৫০টি গাড়ি খালাস করা হয়েছে। বাকী ৯২৬টি গাড়ি নিয়ে ‘এমভি মালয়েশিয়া স্টার’ জাহাজটি মোংলা বন্দরে এসেছে। আমদানি করা এই গাড়িগুলো এ বন্দরে খালাস করা হবে।

গাড়ি আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস্ ইম্পোটার্স এন্ড ডিলার্স এসোসিয়েশন (বারভিটা) নেতৃবৃন্দ জানান, মোংলা বন্দরের সক্ষমতা আগের তুলনায় বেড়েছে বিশেষ করে গাড়ি আমদানির জন্য এ বন্দরে অনেক সুযোগ সুবিধা সৃষ্টি করা হয়েছে। বছরে প্রায় ৬০ শতাংশ বা তারও বেশি গাড়ি আমরা এ বন্দর দিয়ে খালাস করি।

মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, ২০০৯ সালে ৮ হাজার ৯০০ টি গাড়ি আমদানির মাধ্যমে এ বন্দরে গাড়ি আমদানির কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে আমদানির পরিমান বাড়তে থাকে। বিগত সময়ের সকল রেকর্ড ভেঙে ২০২১-২২ অর্থবছরে মোংলা বন্দরে ২১ হাজার ৪৮৪টি গাড়ি আমদানি করা হয়েছে।
সংস্থাটি আরো জানায়, মোংলা বন্দর দিয়ে গাড়ি আমদানি প্রতি বছরই ১৩% হারে বৃদ্ধি পাচ্ছে। মোট আমদানি করা গাড়ির ৬০ শতাংশই এ বন্দর দিয়ে খালাস করা হয়। ৪০ শতাংশ খালাস হয় চট্রগ্রাম বন্দরে।
পদ্মা সেতু চালু হওয়ায় মোংলা বন্দর থেকে একটি গাড়ি খালাসের পর কম সময়ে ও কম খরচে রাজধানী ঢাকাসহ দেশের যেকোন স্থানে পৌঁছানো সম্ভব হচ্ছে।

জানতে চাইলে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী বলেন, গাড়ি আমদানিকারকদের জন্য আমরা বিভিন্ন ধরনের প্রণোদনা প্যাকেজ ঘোষনা করেছি। এছাড়াও স্বল্পতম সময়ে গাড়ি খালাসের সুবিধা পাচ্ছে আমদানিকারকরা।

তিনি আরো বলেন, গাড়ি রাখার জন্য বন্দরে উন্নত মানের শেড ও ইয়ার্ড রয়েছে এবং আমদানি করা গাড়ির নিরাপত্তা নিশ্চিতকল্পে সার্বক্ষণিক টহল ও সিসি
ক্যামেরায় নজরদারি বৃদ্ধির কারনে মোংলা বন্দর দিয়ে গাড়ি আমদানি বেড়েছে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:৩৮:৪৭ অপরাহ্ণ, শনিবার, ২০ মে ২০২৩ ১২৯ বার পড়া হয়েছে
Logo
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

নামি দামি গাড়ি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এম.ভি মালয়েশিয়া স্টার

আপডেট সময় : ০৯:৩৮:৪৭ অপরাহ্ণ, শনিবার, ২০ মে ২০২৩