ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo বোরহানউদ্দিনে আলোর দিশারী সংস্থার উদ্যোগে সবজি চাষে আয় বৃদ্ধিমূলক কর্মশালা Logo রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত Logo নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ Logo জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে উজিরপুরে বর্ণাঢ্য র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo তুরাগের ভাঙনে নিঃস্ব শত শত পরিবার, ঝুঁকিতে বসতভিটা Logo উজিরপুরে বসতভিটা দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, এলাকা ছাড়লেন বিধবা নারী Logo উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে তাসবীহ পরিবহন খাদে, আহত ৭ Logo ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo উজিরপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠে ইউএনও ও এসিল্যান্ড, চালানো হলো পরিচ্ছন্নতা অভিযান Logo গাজীপুরে গুলি করে বিকাশ ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে

বোরহানউদ্দিনে আলোর দিশারী সংস্থার উদ্যোগে সবজি চাষে আয় বৃদ্ধিমূলক কর্মশালা

স্টাফ রিপোর্টার:
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৫

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বসতবাড়ির আঙিনায় সবজি চাষ, ভ্যালু চেইন ও বাজার সংযোগ বিষয়ে এক দিনব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোর দিশারী সংস্থার (এ.ডি.এস) আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বোরহানউদ্দিন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মমিনুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মন।
কর্মশালায় বক্তারা বলেন, বসতবাড়ির আঙিনা ও আশপাশের অব্যবহৃত জায়গায় পরিকল্পিতভাবে সবজি চাষের মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয় করা সম্ভব। এ জন্য সঠিক পদ্ধতিতে সবজি উৎপাদন, উৎপাদিত পণ্যের গুণগত মান বজায় রাখা এবং বাজারজাতকরণ সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান থাকা জরুরি। এছাড়া উৎপাদিত সবজির সঙ্গে বাজারের কার্যকর সংযোগ তৈরি করা গেলে চাষিরা তাদের পণ্যের ন্যায্যমূল্য পেতে পারেন। এ ক্ষেত্রে ভ্যালু চেইন বা মূল্য সংযোজন প্রক্রিয়া সম্পর্কে ধারণা অর্জন এবং পরিকল্পিতভাবে উৎপাদিত সবজি বাজারজাতকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কর্মশালায় বোরহানউদ্দিনের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. নাসির খান, আলোর দিশারী সংস্থার নির্বাহী পরিচালক মো. শাহিন এবং সংস্থাটির উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর (ভিডব্লিউবি কর্মসূচি) মো. জিয়াউল হকসহ বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণার্থী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৪৫:৪১ পূর্বাহ্ণ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
Logo
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

বোরহানউদ্দিনে আলোর দিশারী সংস্থার উদ্যোগে সবজি চাষে আয় বৃদ্ধিমূলক কর্মশালা

আপডেট সময় : ১১:৪৫:৪১ পূর্বাহ্ণ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬