জসিম চৌধুরী, বাঘাইছড়ি প্রতিনিধি।
১৫ জুলাই ২০২৬, ৯:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রতিমন্ত্রী মীর হেলাল।বাঘাইছড়িতে ত্রাণ বিতরণ ঋণের কিস্তি ১ মাস স্থগিতের ঘোষণা

১৮

ভয়াবহ বন্যায় বিধ্বস্ত বাঘাইছড়ির অসহায় মানুষের পাশে দাঁড়ালেন সরকার। বন্যা কবলিত মানুষের খোঁজখবর নিতে শনিবার বাঘাইছড়িতে ছুটে আসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর হেলাল।

১৫ ই জুলাই (বুধবার) তিনি উপজেলার বন্যা দুর্গত বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। ভেঙে যাওয়া ঘরবাড়ি ও ডুবে যাওয়া ফসলি জমি দেখে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের আশ্বস্ত করে বলেন, দুঃসময়ে সরকার আপনাদের পাশে আছে এবং থাকবে।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় কয়েকশ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। ত্রাণের প্যাকেটে ছিল চাল, ডাল, তেল ও শুকনো খাবার। পাশাপাশি যাদের ঘরবাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মাঝে ঢেউটিনও বিতরণ করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন,
“আমাদের পার্বত্য এলাকার নারীরা অত্যন্ত কঠোর পরিশ্রমী। তাদের এই পরিশ্রম খুব শীঘ্রই রাষ্ট্রের জন্য সুফল বয়ে আনবে। আমরা সবাই মিলেমিশে কাজ করলে পার্বত্য চট্টগ্রামকে সিঙ্গাপুরের মতো আধুনিক ও সমৃদ্ধ জনপদে রূপান্তর করতে পারবো।

বন্যা দুর্গতদের কথা বিবেচনা করে তিনি বড় ঘোষণা দেন। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের আগামী এক মাস বিভিন্ন এনজিও সংস্থা থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ করতে হবে না।

এছাড়া সরকারের পূর্বঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ফ্যামিলি কার্ডের কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে পার্বত্য অঞ্চলের মানুষও এই রাষ্ট্রীয় সুবিধা পাবে।

এসময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রীর এই আগমন ও ত্রাণ বিতরণে খুশি বন্যা দুর্গতরা। তারা এই উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি দ্রুত পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি পূরণে সরকারি সহায়তা কামনা করেন।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%AD%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%B9-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের চৌগাছায় ইউএনওর বিরুদ্ধে সাংবাদিক কে হুমকি দেয়ার অভিযোগ

লালমোহনে ১৫০ পিস ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক কারবারি আটক

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রতিমন্ত্রী মীর হেলাল।বাঘাইছড়িতে ত্রাণ বিতরণ ঋণের কিস্তি ১ মাস স্থগিতের ঘোষণা

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তার

কমছে পানি ভেসে উঠছে ক্ষত

রাজবাড়ীর মহাসড়কে অপরাধ কমেছে, দাবি হাইওয়ে পুলিশের

দিনাজপুর সীমান্তে ৩ লাখ ৪১ হাজার টাকার মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

লালসার শিকার দুই অবোধ শিশু: পঞ্চগড়ে পাষণ্ড গ্রেপ্তার

নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনপুরায় কৃষককে বিএনপি অফিসে নিয়ে মারধর, মাথা ন্যাড়া করার অভিযোগ ইউপি সদস্য বিএনপি জাকির হোসেন দুলালের বিরুদ্ধে

১০

তজুমদ্দিনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী অভিভাবক ও শিক্ষককে হয়রানির অভিযোগ

১১

পূবালী ব্যাংক কুঞ্জেরহাট শাখার ক্যাশলেস কর্মসূচির বর্ণাঢ্য আয়োজন

১২

ঘাঘটের ভাঙনে ঝুঁকিতে গাইবান্ধা শহররক্ষা বাঁধ, বালু ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসির নির্দেশ

১৩

বিশ্বকাপে গোল্ডেন বুট, বল ও গ্লাভস কীভাবে নির্ধারিত হয়?

১৪

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়ক অবরোধ, বন্ধ রেল চলাচল

১৫

আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডকে সমর্থন দিচ্ছে ট্রাম্প প্রশাসন!

১৬

ধামরাইয়ে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

১৭

যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা।

১৮

তজুমদ্দিনে অসুস্থ ইমামকে দুই লাখ টাকা অনুদান দিলেন ইমাম মুয়াজ্জিন কল্যাণ সংগঠন

১৯

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

২০