admin
৪ জুন ২০২৩, ৬:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৩ জন

মোংলায় রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ সহাবস্থানের দাবিতে মানববন্ধন

ফটোকার্ড ডাউনলোড করুন
153

মোঃ রুবেল খান, মোংলা বাগেরহাট:

মোংলায় রাজনৈতিক দলগুলোর সংঘাতহীন শান্তিপূর্ণ সহাবস্থানের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

শনিবার (০৩ জুন) সকাল ১০ টায় মোংলা উপজেলা শান্তি সম্প্রীতি সহায়ক গ্রুপের (পিএফজি) আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় পৌর শহরের রিমঝিম হল চত্বর এ মানববন্ধনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সিপিবিসহ বিভিন্ন সামাজিক ও সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে “সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই” প্রতিপাদ্যে আলোচনা সভায় সভাপতিত্ব শান্তি সম্প্রীতি সহায়ক গ্রুপের (পিএফজি) মোংলার সমন্বয়কারী সুজন সম্পাদক মোঃ নূর আলম শেখ।

মানববন্ধনে বক্তারা বলেন স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের শত্রুরা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা হাসিল করতে চায়। মানুষের জীবন-জীবিকাকে হুমকির মধ্যে ফেলে এবং শান্তি-সম্প্রীতি বিনষ্ট করে আর যাই হোক গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়না। পরমত সহিষ্ণুতা, বাক স্বাধীনতা, জনগনের সম্মতির শাসন ব্যবস্থা, গণমাধ্যমের স্বাধীনতা ইত্যাদি গণতন্ত্র সফলতার অন্যতম শর্তাবলী। বিদ্যমান রাজনৈতিক সংকট সমাধানে বিদেশী হস্তক্ষেপ নয় রাজনৈতিক দলগুলির মধ্যে সমঝোতা চাই। উন্নয়নের রোল মডেলের পাশাপাশি গনতন্ত্রেরও রোল মডেল হতে পারে বাংলাদেশ।

মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, ইয়ুথ লিডার, নারীনেত্রীসহ বিভিন্ন শ্রেণীপেশার কয়েকশো মানুষ অংশগ্রহণ করেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, বিএনপি নেতা শেখ শাকির হোসেন, জাতীয় পার্টির নেতা এরশাদুজ্জামান সেলিম, সিপিবি নেতা কমরেড নাজমুল হক, ওয়ার্কার্স পার্টির নেতা মোঃ হারুন গাজী, জাসদ নেতা হাবিব মাষ্টার, নারীনেত্রী কমলা সরকার, ইয়ুথ পিস্ এম্বাসেডর সাংবাদিক শেখ রাসেল, ইয়ুথ পিস্ এম্বাসেডর ছাত্রলীগ নেতা শিকদার ইয়াসিন আরাফাত, ইয়ুথ পিস্ এম্বাসেডর সুষ্মিতা মন্ডল, ইয়ুথ পিস্ এম্বাসেডর ছাত্রদল নেতা মোঃ নাসির হোসেন, ইয়ুথ পিস্ এম্বাসেডর ছাত্র ইউনিয়ন নেতা মেহেদী হাসান বাবু প্রমূখ।

সভায় নেতৃবৃন্দ মোংলা উপজেলায় আগামীতে সব নির্বাচনে সংঘাতহীন শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করার অঙ্গিকার ব্যক্ত করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ছুটির সময়ে তীব্র যানজট: চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

ময়মনসিংহে চাঁদাবাজি, হামলা ও সম্পত্তি দখলের অভিযোগ

দেউলা ইউনিয়ন বাসী’কে ঈদুল আযহার শুভেচ্ছা : আলহাজ্ব নয়ন তালুকদার

সালথায় জমজমাট আয়োজনে বড়দিয়া হাটের যাত্রা শুরু, খুশি কৃষক ও ব্যবসায়ীরা

পেশায় ডাক্তার, অভিযোগ শ্যালিকা ধর্ষণ—অবশেষে আটক

এখনো ভালো হয়নি লালমোহন হাসপাতালের সেকমো আবুল!

নগর বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা : স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ তপন

ঈদুল আযহার আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে: হাবিবুর রহমান রাব্বি

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে শিমুল আহমেদ

ভোলার মনপুরায় ইয়াবাসহ সোহাগ নামে এক যুবককে আটক করেছে পুলিশ

১০

বিজ্ঞান ছাড়া বিচার নয়: ভোলার জেলেদের অধিকার ও ইলিশ ব্যবস্থাপনার সংকট মৎস্যবিদ মো: সাইদুর রহমান

১১

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন: মাহবুবুর রহমান সভাপতি-জহিরুল ইসলাম সম্পাদক

১২

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক পদে আলোচনার শীর্ষে কে এই রফিক

১৩

লালমোহনে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

১৪

লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মেয়র এর ৭ম মৃত্যু বার্ষিকী পালিত

১৫

অনিয়মের তথ্য নিতে গিয়ে বহিরাগতকে ডেকে আনলেন গুদাম কর্মকর্তা

১৬

চরফ্যাশনে ইমামকে হে’ন’স্তার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১৭

অবহেলার আরেক নাম খেদারমারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র। স্বাস্থ্য কেন্দ্রটি যেন দেখার কেউ নেই

১৮

জিয়া মঞ্চ ভাষানটেক থানার পরিচিতি সভা অনুষ্ঠিত

১৯

চরফ্যাশন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খানকে অব্যাহতি

২০