অনলাইন ডেস্ক
১৯ অক্টোবর ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৪ জন

যুদ্ধবিরতি ‘লঙ্ঘন’ করে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১০

৭৬৫
যুদ্ধবিরতি ভেঙে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

আফগানিস্তান অভিযোগ করেছে, পাকিস্তান আবারও তাদের সীমান্তে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ১০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এর মাধ্যমে দুদিনের যুদ্ধবিরতিও ভঙ্গ হয়েছে বলে অভিযোগ তালেবান সরকারের।

শুক্রবার রাতে পাকতিকা প্রদেশের তিনটি স্থানে বিমান হামলা চালায় পাকিস্তান। তালেবানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, পাকিস্তান যুদ্ধবিরতি ভঙ্গ করেছে এবং পাকতিকা প্রদেশে তিনটি স্থানে বোমা হামলা চালিয়েছে। আফগানিস্তান এর জবাব দেবে।

আফগানিস্তানের প্রাদেশিক হাসপাতালের এক কর্মকর্তা জানান, হামলায় অন্তত ১০ বেসামরিক নাগরিক নিহত ও ১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে।

আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আফগান ও পাকিস্তানি কর্মকর্তারা শনিবার দোহায় বৈঠকে বসবেন। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে আলোচনার প্রতিশ্রুতি অনুযায়ী আজ দোহায় বৈঠক অনুষ্ঠিত হবে।

তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুবের নেতৃত্বে উচ্চপর্যায়ের আফগান প্রতিনিধিদল ইতিমধ্যে দোহায় পৌঁছেছে। অন্যদিকে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও গোয়েন্দাপ্রধান জেনারেল আসিম মালিকও আলোচনায় অংশ নিতে শনিবার দোহা যাচ্ছেন।

এর আগে আজ আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিবৃতিতে জানায়, পাকতিকা প্রদেশের উরগুন জেলায় বিমান হামলায় তাদের তিন ক্রিকেটার নিহত হয়েছেন। হামলায় মোট আটজন মারা গেছেন এবং সাতজন আহত হয়েছেন। এসিবি একে ‘পাকিস্তানি শাসনের নৃশংস হামলা’ হিসেবে অভিহিত করেছে।

সংস্থাটি জানায়, খেলোয়াড়েরা পাকতিকার রাজধানী শারানা থেকে একটি প্রীতি ম্যাচ খেলে ফিরে আসার পর উরগুন জেলায় এক সমাবেশে হামলার শিকার হন। এসিবি এই ঘটনাকে ‘আফগানিস্তানের ক্রীড়াঙ্গন ও ক্রিকেট বিশ্বের জন্য এক বড় ক্ষতি’ বলে উল্লেখ করেছে। এই ঘটনার পর আগামী মাসে পাকিস্তানে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান।

পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, তাদের বাহিনী আফগান সীমান্ত এলাকায় হাফিজ গুল বাহাদুর গ্রুপের ওপর বিমান হামলা চালিয়েছে। ইসলামাবাদ দাবি করেছে, এই গোষ্ঠীই সম্প্রতি সীমান্তবর্তী উপজাতীয় এলাকায় একটি সামরিক ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলা ও বন্দুক হামলার সঙ্গে জড়িত ছিল। ওই হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত হয়।

নিরাপত্তা ইস্যুই দুই দেশের সম্পর্কের মূল টানাপোড়েনের কারণ। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তান তাদের মাটিতে পাকিস্তান তালেবান (টিটিপি) সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে। কিন্তু কাবুল বারবার এই বিষয়টি অস্বীকার করে এসেছে।

শনিবার থেকে সীমান্তে সহিংসতা বেড়ে যায়। প্রসঙ্গত, ওই সময় তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফরে ছিলেন। এরপর তালেবানরা দক্ষিণ সীমান্তে পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা হামলা চালায় এবং ইসলামাবাদ পাল্টা হামলার হুমকি দেয়।

প্রায় চার দিনের সংঘর্ষের পর গত বুধবার ৪৮ ঘণ্টার সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। পাকিস্তান জানায়, এই যুদ্ধবিরতি ৪৮ ঘণ্টা চলবে। তবে কাবুল জানিয়েছিল, পাকিস্তান ভঙ্গ না করা পর্যন্ত যুদ্ধবিরতি বলবৎ থাকবে।

জাতিসংঘের আফগান সহায়তা মিশন (ইউএনএএমএ) জানিয়েছে, সাম্প্রতিক সংঘর্ষে আফগান সীমান্তে অন্তত ৩৭ জন নিহত ও ৪২৫ জন আহত হয়েছেন। সংস্থাটি উভয় পক্ষকে শান্তি ও স্থায়ী সমাধানের আহ্বান জানিয়েছে।

সূত্র: আল-জাজিরা

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%B2%E0%A6%99%E0%A7%8D%E0%A6%98%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%86/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভরা মৌসুমেও জালে নেই কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় চরফ্যাশনের জেলেরা

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

১০

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

১১

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই

১২

উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর

১৩

কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা

১৪

দেবহাটায় ১৮৯ বোতল উইনকেরেক্স ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

১৫

চৌগাছার পুড়াপাড়া বাজার সড়কে হাঁটুপানি, দুর্ভোগে সাধারণ মানুষ

১৬

অযত্ন-অবহেলা ও সংস্কারের অভাবে বেহাল ঐতিহ্যবাহী বড়ইবাড়ী হাট, চরম দুর্ভোগ

১৭

মনপুরায় আশঙ্কাজনকহারে বাড়ছে হামের প্রকোপ, সেবা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ

১৮

তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

২০