নিজস্ব প্রতিবেদক
১৬ অক্টোবর ২০২৫, ১১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৯৯ জন

লালমোহনে জমি বিরোধ কে কেন্দ্র করে রাতের আধারে কুপিয়ে জখম করার অভিযোগ

৬৪৯
লালমোহনে জমি বিরোধ

ভোলার লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরধরে মো. অলিউল্লাহকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে ধলিগৌরনগর ইউনিয়নের দালালবাজারের রাস্তার পশ্চিম পাশে এঘটনা ঘটে।
এবিষয়ে ভুক্তভোগী মো. অলিউল্লাহ অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তাদের পরিবারের সঙ্গে স্থানীয় মির্জা রত্তন ও তার সহযোগীদের জমি নিয়ে বিরোধ চলছে। ওই বিরোধকে কেন্দ্র করে একাধিকবার তার ওপর হামলার চেষ্টা করা হয়েছে। এমনকি ২০০৬ সালে তার মামাতো ভাইকে হত্যা করা হয়। যার মামলায় তিনি বাদী ও স্বাক্ষী ছিলেন।

তিনি আরও জানান, ঘটনার দিন সকালে আমি একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলাম। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে লালমোহন থানায় গিয়ে মামলা তদন্ত কর্মকর্তার সঙ্গে দেখা করে মামলার বিষয়ে কিছু আলোচনা করা হয়। পরে সন্ধ্যায় বাজার হয়ে বাড়ি ফেরার সময় মির্জা রত্তনের বাড়ির সামনে গেলে হঠাৎ করে রত্তন, কামাল, জহির, নান্নু, সিদ্দিক, ফখরুল, জাহাঙ্গীর ও মুসাসহ কয়েকজন আমার ওপর অতর্কিতে হামলা চালায়। তারা আমার মাথায় আঘাত করার চেষ্টা করে, আমি সরে গেলে পিছন দিক থেকে ছুরি দিয়ে আঘাত করে। এতে আমি রক্তাক্ত জখম হই।”

হামলার সময় তার কাছে থাকা এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা, মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয় হামলাকারীরা বলেও অভিযোগ করেন তিনি। আহত ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন আছেন এবং নিরাপত্তার অভাবে হত্যা মামলার স্বাক্ষী দিতে পারছেন না বলে জানান।

এবিষয়ে অভিযুক্ত মো. ফখরুল এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি ঘটনাটি অস্বীকার করে বলেন, তাকে আমরা কিছুই করিনি। এবিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনি চাইলে আমাদের অন্য সংবাদ গুলাও পড়তে পারেন – আরো সংবাদ
আপনি চাইলে আমাদের ফেইসবুক পেজ থেকেও নতুন খবর পড়তে পারেন ।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%9C%E0%A6%AE%E0%A6%BF-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7%E0%A6%95%E0%A7%87-%E0%A6%95%E0%A7%87%E0%A6%A8/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভরা মৌসুমেও জালে নেই কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় চরফ্যাশনের জেলেরা

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

১০

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

১১

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই

১২

উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর

১৩

কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা

১৪

দেবহাটায় ১৮৯ বোতল উইনকেরেক্স ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

১৫

চৌগাছার পুড়াপাড়া বাজার সড়কে হাঁটুপানি, দুর্ভোগে সাধারণ মানুষ

১৬

অযত্ন-অবহেলা ও সংস্কারের অভাবে বেহাল ঐতিহ্যবাহী বড়ইবাড়ী হাট, চরম দুর্ভোগ

১৭

মনপুরায় আশঙ্কাজনকহারে বাড়ছে হামের প্রকোপ, সেবা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ

১৮

তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

২০