
ভোলার লালমোহন উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের আরজুনির পোল এলাকার গরীব দুঃখী ও দুস্থদের মধ্যে মাংস বিতরণ করা হয়েছে। বুধবার সকালে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ধলীগৌর নগর আদ্-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ১১০ জন অসহায় গরীব দুঃখীর মধ্যে এই মাংস বিতরণ করা হয়।
ধলীগৌর নগর আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুস সাত্তার বলেন, আমাদের এই ফাউন্ডেশন ধলীগৌর নগরের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। প্রতিবছর ঈদুল ফেতর ও ঈদুল আযহায় ফাউন্ডেশনের পক্ষ থেকে গবীর ও দুস্থদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া অসুস্থ্য রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় ঈদুল আযহা উপলক্ষে বুধবার ১১০ জন দুঃস্থদের মধ্যে গরুর মাংস বিতরণ করা হয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধলীগৌর নগর আদ্-দ্বীন ফাউন্ডেশনের সভাপতি, সম্পাদক ও কমিটির অনান্য সদস্যবৃন্দ।
No tags found for this post.
মন্তব্য করুন