নিজস্ব প্রতিবেদক
২৩ জুলাই ২০২৫, ৭:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৭ জন

লালমোহনে বিএনপি নেতার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচার: থানায় জিডি, ইউএনওর সঙ্গে সাক্ষাৎ

১৯৭

লালমোহন উপজেলার মোতাহার নগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়ার বিরুদ্ধে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ফেসবুক আইডির মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। বিষয়টি নিয়ে চরম বিব্রত অবস্থায় পড়েছেন তিনি।

এ বিষয়ে প্রতিকার চেয়ে মঙ্গলবার (২২ জুলাই) লালমোহন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শহীদ মিয়া। জিডির তথ্যসূত্রে জানা গেছে, বিভিন্ন ফেসবুক আইডি থেকে লালমোহনের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে বিভিন্ন ধরনের ভুয়া কাগজপত্র ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চলছে, যেখানে শহীদ মিয়াকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

বুধবার (২৩ জুলাই) শহীদ মিয়া জিডির কপি হাতে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং পুরো বিষয়টি তাঁকে অবহিত করেন।

এই ষড়যন্ত্রের পেছনে কারা রয়েছে— এমন প্রশ্নের উত্তরে শহীদ মিয়া বলেন, “আমার রাজনৈতিক প্রতিপক্ষেরাই হয়তো এমন অপকর্মের সঙ্গে জড়িত। তবে আমি কাউকে ব্যক্তিগতভাবে অভিযুক্ত করছি না।”

শহীদ মিয়া আরও বলেন, “আমি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। লালমোহনের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব (অবঃ) মেজর হাফিজ স্যারের সঙ্গে রাজনীতির পথচলা দীর্ঘদিনের। তিনি ও বাবুল পঞ্চায়েত আমার অবদান ও রাজপথের ভূমিকা বিবেচনায় আমাকে মোতাহার নগর ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব দিয়েছেন। আমি কারো পা চেটে পদ পদবী নেইনি।”

তিনি ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, “আপনাদের দুদিনের রাজনীতিতে কার অবদান কতটুকু, তা কেন্দ্রীয় নেতাসহ স্থানীয় নেতাকর্মীরাও জানেন। তাই কাদা ছোড়াছুড়ি না করে আসুন, সবাই মিলে আলহাজ্ব মেজর হাফিজ স্যারের হাতকে আরও শক্তিশালী করি এবং তাঁকে সপ্তমবারের মতো এমপি বানিয়ে সংসদে পাঠাই।”

শহীদ মিয়া শেষ পর্যন্ত প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আমি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি, ইনশাআল্লাহ।”

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ পাশের বাড়িতে দিয়ে ভাড়া আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস শিক্ষা কর্মকর্তার

বাঁশপাতার স্তূপে লুকিয়ে ৩ বছরের মদের ব্যবসা, মিরপুরে ৯ বোতল মদসহ গ্রেফতার ১

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সাড়ে ৪৪ লাখ টাকার অবৈধ জাল ও মাদক জব্দ

গাইবান্ধায় জমি বিরোধের জেরে বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত কয়েকজন

দখলদারদের কবজায় চরফ্যাশনের ফুটপাত

ভরা মৌসুমেও জালে নেই কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় চরফ্যাশনের জেলেরা

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১০

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

১১

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

১২

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

১৩

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

১৪

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

১৫

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

১৬

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই

১৭

উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর

১৮

কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা

১৯

দেবহাটায় ১৮৯ বোতল উইনকেরেক্স ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

২০