নোয়খালী প্রতিনিধি:
১৩ জানুয়ারী ২০২৬, ৭:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪২ জন

অপহরণ মামলায়: বারগাঁও ইউপির প্রশাসনিক কর্মকর্তা কামরুল হাসানসহ তিনজনকে কারাগারে

৬৮৯

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৪নং বারগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে তিন ইউপি সদস্যকে অপহরণ ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক (সচিব)কর্মকর্তাসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) নোয়াখালীর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ০৬ নং আমলী আদালত বারগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) কামরুল হাসান (৩২), ভাবৈয়াপাড়া গ্রামের সুয়া মিয়ার ছেলে নুর হোসেন (৩০) ও মিয়াপুর গ্রামের মফিজ উল্যার ছেলে মাসুদ রানা (৩২) (গাঁজা ব্যবসায়ী রানা) কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে মামলার অপর চার আসামিকে জামিন দেওয়া হয়।

মামলার বাদী ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু জাহিদ স্বপন। তিনি আদালতে দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, ২০২৪ সালের ২৫ নভেম্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) কামরুল হাসান তাকে ও অন্যান্য ইউপি সদস্যকে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত থাকতে ফোনে অনুরোধ করেন।

অভিযোগে বলা হয়, বিকেল আনুমানিক ২টা ৪৫ মিনিটে ইউএনও কার্যালয়ের গেটে পৌঁছামাত্র বিবাদীগন আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে আবু জাহিদ স্বপন, ইউপি সদস্য ইকবাল মাহমুদ ফরেন্স ও পলাশ ভূইঁয়াকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে পুলিশ ইকবাল মাহমুদ ফরেন্সকে উদ্ধার করলেও অপর দুজনকে বিভিন্ন জনমানবহীন স্থানে ফেলে রেখে যায়।

অভিযোগে আরও বলা হয়, অপহরণের সময় ভুক্তভোগীদের কাছ থেকে জোরপূর্বক গুরুত্বপূর্ণ কাগজপত্রে স্বাক্ষর নেওয়া হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এই ঘটনার পেছনে ইউনিয়ন পরিষদের সচিব কামরুল হাসানের সরাসরি ষড়যন্ত্র ছিল বলেও মামলায় উল্লেখ করা হয়।

ঘটনার পর আবু জাহিদ স্বপন সিআর মামলা নং ০৫/২৫ দায়ের করলে আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নোয়াখালী জেলা তদন্ত শুরু করে। দীর্ঘ তদন্ত শেষে পিবিআই প্রতিবেদনে আটজনের বিরুদ্ধে অপহরণ, অবৈধ আটক, ভয়ভীতি প্রদর্শন ও অপরাধমূলক ষড়যন্ত্রের প্রাথমিক সত্যতা পায়।

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। পরে হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ১৩ জানুয়ারি ২০২৬ ইং তারিখে আদালতে হাজির হলে সাত আসামির মধ্যে চারজন জামিন পান এবং তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%85%E0%A6%AA%E0%A6%B9%E0%A6%B0%E0%A6%A3-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%97%E0%A6%BE%E0%A6%81%E0%A6%93-%E0%A6%87%E0%A6%89/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাকার বিনিময়ে ভুয়া রিপোর্ট দেন লালমোহন হাসপাতালের পিয়ন মহসিন

মিথ্যা মামলা দায়েরের ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রেমের টানে মালয়েশিয়া থেকে সিরাজগঞ্জে এনায়েতপুরে তরুণী:এলাকা জুড়ে চাঞ্চল্য

মাঠে ফসল বাঁচাতে সারের জন্য কৃষকের হাহাকার।

যশোরে এমপি গোলাম রসুলের বাড়িতে হামলা,ভাংচুর সড়ক অবরোধ

বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ পাশের বাড়িতে দিয়ে ভাড়া আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস শিক্ষা কর্মকর্তার

বাঁশপাতার স্তূপে লুকিয়ে ৩ বছরের মদের ব্যবসা, মিরপুরে ৯ বোতল মদসহ গ্রেফতার ১

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সাড়ে ৪৪ লাখ টাকার অবৈধ জাল ও মাদক জব্দ

গাইবান্ধায় জমি বিরোধের জেরে বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত কয়েকজন

দখলদারদের কবজায় চরফ্যাশনের ফুটপাত

১০

ভরা মৌসুমেও জালে নেই কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় চরফ্যাশনের জেলেরা

১১

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

১২

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

১৩

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

১৪

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১৫

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

১৬

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

১৭

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

১৮

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

১৯

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

২০