চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥
১৩ অক্টোবর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২১ জন

গাছের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

৩৬৬

ভোলার চরফ্যাশন উপজেলায় গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে মো. সালাউদ্দিন (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১২ অক্টোবর) বিকাল ৩টার দিকে চরফ্যাশন সরকারি কলেজের সামনে বারেক মাওলানার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন উপজেলার আবুবকরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহজাহান আলির ছেলে।

নিহতের শালা বেলাল ফরাজি জানান, “আমার দুলাভাই সালাউদ্দিন দীর্ঘদিন ধরে পেশাগতভাবে গাছ কাটার কাজ করতেন। রোববার সকালে তিনি চরফ্যাশন সরকারি কলেজের সামনে গাছ কাটতে যান। বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পাই তিনি গাছের নিচে চাপা পড়ে আহত হয়েছেন এবং হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে গিয়ে দেখি, তিনি আর বেঁচে নেই।”

তিনি আরও জানান, সালাউদ্দিনকে তার সহকর্মীরা দ্রুত হাসপাতালে নিলেও পরে তারা সেখান থেকে চলে যান।

নিহতের ভাই আব্দুল মজিদ বলেন, “এ ঘটনায় আপাতত আমাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। মরদেহ বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে।”

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মাকসুদুর রহমান বলেন, “সহকর্মী খোরশেদ সালাউদ্দিনকে হাসপাতালে নিয়ে আসেন, তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।”

চরফ্যাশন থানার ডিউটি অফিসার এসআই মো. সাইফুল ইসলাম জানান, “পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%97%E0%A6%BE%E0%A6%9B%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9A%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE-%E0%A6%AA%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87-%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহন মমিন নেছা বালিকা মাদ্রাসার সুপারের বিরুদ্ধে টিউশন ফি আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ

নাটোরের সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত ফয়সাল আহমদ

অনিয়ম ও দুর্ণীতির আখড়া লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ টাকার মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ

কামড়ের পর মৃত সাপ নিয়েই হাসপাতালে, দেখে দ্রুত এন্টিভেনাম দিলেন চিকিৎসক

১০ দিন ধরে নিখোজ স্কুলছাত্রী

দিনাজপুর সীমান্তে নারীসহ ৪ বাংলাদেশিকে শূন্যরেখায় আটকে দিল বিজিবি, বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান

আশুলিয়ায় বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার

মাদারীপুর সদর থানা থেকে পালানো আসামি ২৪ ঘন্টার ভিতরে কেরানীগঞ্জে থেকে গ্রেফতার

১০

কুষ্টিয়া সীমান্তে বিজিবির জোড়া অভিযান: ৯ লাখ ১৮ হাজার টাকার মাদক জব্দ

১১

ভুয়া কমিটি, জাল স্বাক্ষরে নিয়োগ বাণিজ্য! মণিরামপুরে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

১২

গণঅভ্যুত্থানে চাকরি হারিয়ে কৃষিতে নতুন স্বপ্ন, টানা বৃষ্টিতে মাটিতে মিশল সেই স্বপ্ন

১৩

তিস্তা প্রকল্প নিয়ে স্টান্টবাজির চেষ্টা: প্রতিমন্ত্রী

১৪

‎কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠান লে অফ বধিত ঘোষণা

১৫

পুলিশ হেফাজত থেকে নারী আসামির পালানোয় এসআই-কনস্টেবল প্রত্যাহার

১৬

আগৈলঝাড়ায় থানায় ভাংচুর পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে মহিলা সহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

১৭

লালমোহনে গজারিয়া বাজারের ভিটি বিরোধের জেরে হোটেলে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

১৮

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: লক্ষ্মীপুর থেকে এক আসামি গ্রেফতার, বাকিরা পলাতক

১৯

মণিরামপুরে সাড়ে চার মাসে ৪০ অপমৃত্যু, ৫ খুন, ১ ধর্ষণ মামলা-আইনশৃঙ্খলার পরিসংখ্যানে বাড়ছে উদ্বেগ

২০