admin
২৯ জুলাই ২০২৫, ৬:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫৪ জন

ঘুষখোর দুর্নীতিবাজ শিক্ষা কর্মকর্তার প্রত্যাহার দাবিতে বিক্ষোভ, সমাবেশ

ফটোকার্ড ডাউনলোড করুন
369

সিরাজগঞ্জ থেকে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বদলীকৃত ঘুষখোর,দুর্নীতিবাজ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের সাধারণ জনগন ও শিক্ষার্থীদের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা গেট থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রনেতা আব্দুল হাই, শরিফুল ইসলাম, সানরেজা বসুনিয়া, সিদরাতুল সবুজ, মুন সরকার, জেলাল সরকার প্রমূখ।

বক্তারা বলেন, ফুলবাড়ীতে বদলীকৃত শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ নীলফামারী জেলায় কর্মরত থাকা কালীন তার ঘুষ-দুর্নীতির একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরবর্তীতে তাকে সিরাজগঞ্জ জেলায় বদলী করা হয়। সিরাজগঞ্জ থেকে তাকে আবারও ফুলবাড়ী উপজেলা বদলী করা হয়েছে। আমরা ফুলবাড়ী বাসী ঘুষ- দুর্নীতিতে ভাইরাল হওয়া ওই প্রাথমিক শিক্ষা অফিসারকে ফুলবাড়ী উপজেলায় যোগদান দিয়ে ফুলবাড়ীর শিক্ষার পরিবেশ কলুষিত করতে পারিনা। তাই তাকে দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়ে পাঁচ দফা দাবি জানাচ্ছি।
দাবিগুলো হলো ১. দুর্নীতিবাজ, ঘুষখোর শিক্ষা অফিসার প্রত্যাহার
২. ফুলবাড়ীর সকল প্রাথমিক বিদ্যালয়গুলোকে স্কুল-ফিডিং এর আওতায় আনতে হবে।
৩. স্কুল চলাকালীন সময় কোনো ধরনের কিন্ডারগার্ডেন ও প্রাইভেট টিউটর চলবে না।
৪. প্রত্যেক সরকারি স্কুলের শিক্ষকদের ডিজিটাল হাজিরার আওতায় আনতে হবে।
৫. রাজনৈতিক মিছিল মিটিংয়ে কোনো সরকারি কর্মচারী ও কর্মকর্তা অংশগ্রহণ করতে পারবে না।
বক্তারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে ঘুষখোর ও দুর্নীতিবাজ প্রাথমিক শিক্ষা অফিসারকে ফুলবাড়ী উপজেলা থেকে প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলন ডাক দেয়া হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মেয়র এর ৭ম মৃত্যু বার্ষিকী পালিত

অনিয়মের তথ্য নিতে গিয়ে বহিরাগতকে ডেকে আনলেন গুদাম কর্মকর্তা

চরফ্যাশনে ইমামকে হে’ন’স্তার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

অবহেলার আরেক নাম খেদারমারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র। স্বাস্থ্য কেন্দ্রটি যেন দেখার কেউ নেই

জিয়া মঞ্চ ভাষানটেক থানার পরিচিতি সভা অনুষ্ঠিত

চরফ্যাশন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খানকে অব্যাহতি

ভোলার মনপুরায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

লালমোহনে নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪

চরফ্যাশনে চার্চ অব বাংলাদেশ কলোনীর কবরস্থান, শ্মশান ও টিউবওয়েল দখলের অভিযোগ ‎ ‎মানববন্ধন ও বিক্ষোভে ক্ষোভ প্রকাশ কলোনীবাসীর

চুক্তি না হলে ‘আরও তীব্র’ বোমা হামলা, ইরানকে ট্রাম্প

১০

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাবেন প্রধানমন্ত্রী

১১

দক্ষিণ আইচা বাজারে শৃঙ্খলার অভাব ভোগান্তিতে সাধারণ মানুষ

১২

ভোলার ইলিশায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও গাঁজাসহ কুখ্যাত সন্ত্রাসী আটক

১৩

ভোলার চরফ্যাশনে গণধর্ষণের শিকার ২ শন্তানের জননী

১৪

মনপুরায় মেঘনা নদীতে ভাসমান বোট উদ্ধার, ১২ যাত্রীকে নিরাপদে তীরে আনলো কোস্ট গার্ড

১৫

লালমোহন প্রেসক্লাবে উত্তর বাজার বাইতুর রেদওয়ান জামে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন

১৬

লালমোহনের উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৭

সাবেক চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় ন্যায় বিচার চায় ফরিদুল ইসলাম

১৮

বাড়ির দরজা পাশবর্তী পরিবারকে চলাচল করতে দিয়ে বিপাকে বাড়ির মালিক

১৯

পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

২০