ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo লালমোহনে অবৈধ সিগারেট ও রোলিং পেপার জব্দ, গোডাউন মালিকদের নিয়ে প্রশ্ন Logo স্বামীর ধারালো অস্রের আঘাতে মাথায় গুরুতর জখম, হাসপাতালে স্ত্রী Logo রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo তজুমদ্দিনে ৪১টি চান্দিনা ভিটা বরাদ্দে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন। Logo তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo ইসকনের নামে অনুদান, জমির মালিকানা নিয়ে নতুন বিতর্ক অর্থ ও জমি জালিয়াতির অভিযোগ

কেরানীগঞ্জের জিনজিরা পশুর হাটে হাঁটু সমান পানি, চরম ভোগান্তিতে ক্রেতা-বিক্রেতা

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৩৬

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে রাজধানীর আশপাশের পশুর হাটগুলো। তবে টানা বৃষ্টি ও অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে ঢাকা কেরানীগঞ্জের জিনজিরা পশুর হাটে সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ। হাটের বিভিন্ন স্থানে হাঁটু সমান পানি জমে থাকায় বিপাকে পড়েছেন ক্রেতা, বিক্রেতা ও সাধারণ দর্শনার্থীরা।

সরেজমিনে দেখা যায়, হাটের ভেতরের অধিকাংশ সড়ক ও পশু রাখার স্থান পানিতে তলিয়ে গেছে। কাদা ও পানির কারণে গরু-ছাগল আনা-নেওয়ায় যেমন সমস্যা হচ্ছে, তেমনি ক্রেতারাও স্বাভাবিকভাবে পশু দেখতে পারছেন না। অনেকেই পা পিছলে পড়ে আহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।

ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, প্রতি বছর ঈদকে কেন্দ্র করে এই হাটে হাজার হাজার পশু উঠলেও পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে পশুর স্বাস্থ্যঝুঁকি বাড়ছে এবং বিক্রিতেও নেতিবাচক প্রভাব পড়ছে।

হাটে আসা কয়েকজন ক্রেতা জানান, কাদা ও দুর্গন্ধের কারণে স্বাভাবিক পরিবেশে পশু কেনাবেচা সম্ভব হচ্ছে না। দ্রুত পানি নিষ্কাশন ও হাটের পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

স্থানীয়দের মতে, দ্রুত পানি সরানোর ব্যবস্থা না নিলে ঈদের আগে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:১০:৩৮ অপরাহ্ণ, সোমবার, ২৫ মে ২০২৬ ১৫৪ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

কেরানীগঞ্জের জিনজিরা পশুর হাটে হাঁটু সমান পানি, চরম ভোগান্তিতে ক্রেতা-বিক্রেতা

আপডেট সময় : ০৬:১০:৩৮ অপরাহ্ণ, সোমবার, ২৫ মে ২০২৬