admin
২৪ জুলাই ২০২৫, ৬:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২৭ জন

চাঁদা না পেয়ে স্বামীকে হাত পা বেধে স্ত্রীকে শ্লীলতাহানি বিচার না পেলে পরিবারসহ আত্মহত্যার হুমকি

[ppsp_buttons]

ফরিদপুরের বোয়ালমারী মুড়াবাজারের এক চা বিক্রেতার কাছে চাঁদা দাবি। চাঁদা না পেয়ে স্ত্রীকে শ্লীলতাহানি করেছেন মর্মে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী।

২৩ জুলাই (বুধবার)রাত আনুমানিক ১:৩০ মিঃ দিকে উপজেলার রূপাপাত ইউনিয়নের পূর্ব মোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, পূর্ব মোড়া গ্রামে জগেশ বিশ্বাসের ছেলে জয়ন্ত বিশ্বাস ও তার স্ত্রীর একটি চা ও মুদি দোকান রয়েছে।

দোকানটিতে স্থানীয় উচ্ছৃঙ্খল কয়েকজন যুবক মাল ক্রয়ের অজুহাতে আড্ডা দেয় ও জয়ন্ত বিশ্বাসের অনুপস্থিতিতে তার স্ত্রীকে নানা প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। তাদের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় হামলা চালান তেতুলিয়া গ্রামের হোচেন শিকদারের ছেলে রেজাউল শিকদার, কদমি গ্রামের মিঠু মোল্যার ছেলে মো. পলাশ মোল্যা, আ. ওহাব মোল্যার ছেলে আবু সাঈদ মোল্যা, পুতন্তীপাড়া গ্রামের হাসমত মৃধার ছেলে মিরাজুল মৃধা ও একই গ্রামের চুন্নু মোল্যার ছেলে হাবিব মোল্যাসহ অজ্ঞাত কয়েকজন তাদের দীর্ঘদিন যাবত নানাভাবে উত্ত্যক্ত ও চাঁদা দাবি করে আসছিলেন। ২৩শে জুলাই (বুধবার) দিবাগত গভীর রাতে তাদের দোকান সংলগ্ন বসতঘরে ইটপাটকেল ছুঁড়ে, দরজা ও টিনের বেড়ায় বাড়ি দিয়া পালিয়ে যায়। ঘটনার দিন রাত দেড়টার দিকে দোকান খোলার জন্য দরজায় করাঘাত করলে সে দোকান না খুলে এক প্রতিবেশীকে ফোনে ডেকে এনে ঘরের মধ্যে কথা বলার সময় উল্লিখিত লোকজন তার দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে জয়ন্ত বিশ্বাসকে মারধর করে হাত-পা বেঁধে ফেলার চেষ্টা করে। এ সময় কয়েকজন তার স্ত্রীকে টেনেহিঁচড়ে ঘর থেকে বাইরে বের করে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালায়। ভুক্তভোগী গৃহবধূ জানান- আমি আমার স্বামীকে তাদের হাত থেকে রক্ষা করতে বাঁধা দিলে ওরা আমাকে জোর করে বাইরে নেওয়ার চেষ্টা করে ও আমার শরীরের স্পর্শকাতর নানাস্থানে হাত দেয়। এ সময় আমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তারা আমাদের ঘরে তালা মেরে দিয়ে চলে যায় এবং আমাদেরকে বলে ৫০ হাজার টাকা দিলে তোদের তালা খোলা হবে।

জয়ন্ত বিশ্বাস বলেন – এদের অত্যাচারে আমি অতিষ্ঠ। বিভিন্ন সময় তারা চাঁদা দাবি করে এসেছে, আমার স্ত্রীর উপর কুনজর দেয়। এ ঘটনা নিয়ে গ্রামে সালিশও হয়েছে। যে কারণে তারা সর্বশেষ আমার স্ত্রীকে তুলে নিতে চেষ্টা করে। আমি থানায় অভিযোগ দায়ের করেছি। যদি বিচার না পাই তাহলে আমি আমার স্ত্রী, ছেলেমেয়েসহ আত্মহত্যা করবো।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান বলেন- লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মেয়র এর ৭ম মৃত্যু বার্ষিকী পালিত

অনিয়মের তথ্য নিতে গিয়ে বহিরাগতকে ডেকে আনলেন গুদাম কর্মকর্তা

চরফ্যাশনে ইমামকে হে’ন’স্তার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

অবহেলার আরেক নাম খেদারমারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র। স্বাস্থ্য কেন্দ্রটি যেন দেখার কেউ নেই

জিয়া মঞ্চ ভাষানটেক থানার পরিচিতি সভা অনুষ্ঠিত

চরফ্যাশন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খানকে অব্যাহতি

ভোলার মনপুরায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

লালমোহনে নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪

চরফ্যাশনে চার্চ অব বাংলাদেশ কলোনীর কবরস্থান, শ্মশান ও টিউবওয়েল দখলের অভিযোগ ‎ ‎মানববন্ধন ও বিক্ষোভে ক্ষোভ প্রকাশ কলোনীবাসীর

চুক্তি না হলে ‘আরও তীব্র’ বোমা হামলা, ইরানকে ট্রাম্প

১০

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাবেন প্রধানমন্ত্রী

১১

দক্ষিণ আইচা বাজারে শৃঙ্খলার অভাব ভোগান্তিতে সাধারণ মানুষ

১২

ভোলার ইলিশায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও গাঁজাসহ কুখ্যাত সন্ত্রাসী আটক

১৩

ভোলার চরফ্যাশনে গণধর্ষণের শিকার ২ শন্তানের জননী

১৪

মনপুরায় মেঘনা নদীতে ভাসমান বোট উদ্ধার, ১২ যাত্রীকে নিরাপদে তীরে আনলো কোস্ট গার্ড

১৫

লালমোহন প্রেসক্লাবে উত্তর বাজার বাইতুর রেদওয়ান জামে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন

১৬

লালমোহনের উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৭

সাবেক চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় ন্যায় বিচার চায় ফরিদুল ইসলাম

১৮

বাড়ির দরজা পাশবর্তী পরিবারকে চলাচল করতে দিয়ে বিপাকে বাড়ির মালিক

১৯

পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

২০