ভোলার তজুমদ্দিনের চর মোজাম্মেলে ব্লকনেতা নিয়ে স্যোসাল মিডিয়া ও সাংবাদিক সম্মেলন করে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ব্লকনেতা আজগর হাওলাদার।
শনিবার (১৮ জুন) দুপুরে তজুমদ্দিন প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিক সম্মেলনে ব্লকনেতা আজগর হাওলাদার জানান, বিতর্কিত এই জমিটি আজগর নামে একজন চাষাবাদ করতেন। ৫ আগস্টের পর তিনি পালিয়ে গেলে পার্শ্ববর্তী চাষা শরীফ জমিনের ধান কেটে নিয়ে দখলে নেন। এই নিয়ে শরীফ তার স্ত্রী শাহানুর মিলে ২ টি জমি গোপনে চাষ করতে থাকেন। আমরা অবগত হয়ে শরীফকে জমিটি ছেড়ে দিতে অনুরোধ করি। এক পরিবারের জন্য এক বাট জমি এই নীতীতে অতিরিক্ত জমিটি মানিক নামের এক অসহায় কৃষককে চাষের জন্য দেয়া হয়। বৃহস্পতিবার মানিকের পরিবার জমিতে ধান বুনতে গেলে শাহানুর বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। এই ঘটনায় একটি কুচক্রী মহল আমাকে জড়িয়ে অপপ্রচার চালিয়ে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করে।
সংবাদ সম্মেলনে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সাংবাদিকরা চরে গিয়ে সরেজমিন অনুসন্ধান করে সঠিকভাবে সংবাদ প্রচার করার অনুরোধ জানানো হয়।
No tags found for this post.
মন্তব্য করুন