নিজস্ব প্রতিবেদক
১৭ জুলাই ২০২৬, ৬:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

১৪

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ নৌবাহিনীর ১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম-কে নিয়োগ দিয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, তিনি আগামী ২৩ জুলাই ২০২৬ অপরাহ্ন থেকে ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী ২২ জুলাই ২০২৯ পর্যন্ত তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমান নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান-এর স্থলাভিষিক্ত হবেন।
রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন। রয়েল মালয়েশিয়ান নৌবাহিনীতে প্রশিক্ষণ শেষে ১৯৮৯ সালের ১ জুলাই এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। তিনি তাঁর ব্যাচে (৮৭-এ) জ্যেষ্ঠতা ও মেধায় প্রথম স্থান অর্জন করেন।
তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মেরিটাইম গভর্ন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া এমফিলসহ স্ট্র্যাটেজিক, ডিফেন্স ও অপারেশনাল স্টাডিজ বিষয়ে দেশ-বিদেশ থেকে তিনটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় স্থান লাভ করে রাষ্ট্রপতির চ্যান্সেলর অ্যাওয়ার্ড অর্জন করেন।
প্রায় চার দশকের কর্মজীবনে তিনি কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার ঢাকা নৌ অঞ্চল, কমান্ডার সাবমেরিন এবং কমান্ড্যান্ট বাংলাদেশ নেভাল একাডেমিসহ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড ও স্টাফ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন। এছাড়া তিনি বানৌজা ওমর ফারুক, এস আর আমিন, নির্ভয়, সৈকত এবং নৌ ঘাঁটি বানৌজা তিতুমীর-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
আন্তর্জাতিক পর্যায়ে তিনি লেবানন ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশ-ওমান দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
কর্মজীবনে তিনি নৌবাহিনী পদক (এনবিপি), নৌ-পারদর্শিতা পদক (এনপিপি), জাতীয় শুদ্ধাচার পুরস্কার ও জাতীয় স্কাউট পুরস্কার (রৌপ্য ইলিশ পদক) অর্জন করেছেন। এছাড়া তিনবার নৌবাহিনী প্রধানের প্রশংসাসূচক ইনসিগনিয়া লাভ করেন। সামুদ্রিক নিরাপত্তা, প্রতিরক্ষা ও নৌ-কৌশল বিষয়ে তাঁর একাধিক গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের স্বনামধন্য জার্নালে প্রকাশিত হয়েছে।
ব্যক্তিগত জীবনে রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বেগম নুরতাজ আজীম-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ। তাঁদের দুই কন্যা সন্তান রয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a7%a7%e0%a7%ae%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%a8%e0%a7%8c%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b8/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

লালমোহনে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস-২০২৬’

যশোরের চৌগাছায় ইউএনওর বিরুদ্ধে সাংবাদিক কে হুমকি দেয়ার অভিযোগ

লালমোহনে ১৫০ পিস ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক কারবারি আটক

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রতিমন্ত্রী মীর হেলাল।বাঘাইছড়িতে ত্রাণ বিতরণ ঋণের কিস্তি ১ মাস স্থগিতের ঘোষণা

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তার

কমছে পানি ভেসে উঠছে ক্ষত

রাজবাড়ীর মহাসড়কে অপরাধ কমেছে, দাবি হাইওয়ে পুলিশের

দিনাজপুর সীমান্তে ৩ লাখ ৪১ হাজার টাকার মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

১০

লালসার শিকার দুই অবোধ শিশু: পঞ্চগড়ে পাষণ্ড গ্রেপ্তার

১১

নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১২

মনপুরায় কৃষককে বিএনপি অফিসে নিয়ে মারধর, মাথা ন্যাড়া করার অভিযোগ ইউপি সদস্য বিএনপি জাকির হোসেন দুলালের বিরুদ্ধে

১৩

তজুমদ্দিনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী অভিভাবক ও শিক্ষককে হয়রানির অভিযোগ

১৪

পূবালী ব্যাংক কুঞ্জেরহাট শাখার ক্যাশলেস কর্মসূচির বর্ণাঢ্য আয়োজন

১৫

ঘাঘটের ভাঙনে ঝুঁকিতে গাইবান্ধা শহররক্ষা বাঁধ, বালু ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসির নির্দেশ

১৬

বিশ্বকাপে গোল্ডেন বুট, বল ও গ্লাভস কীভাবে নির্ধারিত হয়?

১৭

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়ক অবরোধ, বন্ধ রেল চলাচল

১৮

আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডকে সমর্থন দিচ্ছে ট্রাম্প প্রশাসন!

১৯

ধামরাইয়ে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

২০