‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।
১৩ ডিসেম্বর ২০২৫, ৯:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪০৪ জন

‎দক্ষিণ আইচা যুবদল নেতার মুক্তি না হলে বিএনপির নির্বাচনী কার্যক্রম বর্জনের ঘোষণা গ্রামবাসীর ‎

৬৪৩

ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে ইউনিয়ন  যুবদলের সাধারণ সম্পাদক মো. মনির খলিফা ও তার ছোট ভাই সোহেল খলিফার মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার চরমানিকা ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের পুরান মানিকা বাজারে এই কর্মসূচি পালন করেছে গ্রামবাসী। এসময় চরমানিকা ইউনিয়ন পশ্চিম শাখার শত শত নারী-পুরুষ ও বিএনপি নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

‎ঘন্টাব্যাপী সমাবেশে বক্তব্য রাখেন, মনির খলিফার ছোট ভাই সালাউদ্দিন খলিফা, ফোরকান হাওলাদার, সোহেব হাওলাদার, সাইফুল হাওলাদার, ছালেয়া বেগম ও রিপা বেগম প্রমুখ।

‎বক্তারা বলেন, দীর্ঘদিন পর্যন্ত বিএনপির রাজনীতিতে সক্রিয় ও জনগণের পাশে থাকা মনির খলিফা ও  তার ছোট ভাই সোহেল খলিফাকে রাজনৈতিক প্রতিপক্ষরা মিথ্যা চাঁদাবাজির মামলায় গ্রেফতার করিয়াছেন। পুলিশ তদন্ত না করে বৃহস্পতিবার(১১ ডিসেম্বর) দুপুরে তাদের দুইভাইকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু জনপ্রিয় যুবনেতাকে গ্রেফতার করা দলের জন্য হুমকি স্বরূপ।

‎তারা আরও বলেন, আগামী রবিবারের মধ্যে যদি মনির ও তার ছোট ভাই সোহেল খলিফাকে মুক্তি না দেওয়া হয়, তাহলে চরমানিকা ইউনিয়নের তিনটি ওয়ার্ডের প্রায় ১১ হাজার ভোটারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জাতীয় নির্বাচনসহ দলের সকল নির্বাচনী কার্যক্রম বর্জন করবেন। এছাড়া মিথ্যা মামলা প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে।

‎দক্ষিণ আইচা থানার (ওসি) আহসান কবির জানান, সম্প্রতি আমেনা বেগম নামে এক নারীর চাঁদাবাজি মামলায় মনির খলিফা ও তার ছোট ভাই সোহেল খলিফাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%A6%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%A3-%E0%A6%86%E0%A6%87%E0%A6%9A%E0%A6%BE-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%A6%E0%A6%B2-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই

১০

উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর

১১

কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা

১২

দেবহাটায় ১৮৯ বোতল উইনকেরেক্স ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

১৩

চৌগাছার পুড়াপাড়া বাজার সড়কে হাঁটুপানি, দুর্ভোগে সাধারণ মানুষ

১৪

অযত্ন-অবহেলা ও সংস্কারের অভাবে বেহাল ঐতিহ্যবাহী বড়ইবাড়ী হাট, চরম দুর্ভোগ

১৫

মনপুরায় আশঙ্কাজনকহারে বাড়ছে হামের প্রকোপ, সেবা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ

১৬

তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৭

চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৮

‎গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী আসামী দেওয়াল টপকে পালিয়ে গেছে

১৯

তজুমদ্দিনের চরে ব্লকনেতার চাঁদাবাজি ও নারীকে পাওয়ার টিলারে আহতের অভিযোগে সংবাদ সম্মেলন

২০