নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর ২০২২, ৬:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৯ জন

নওগাঁয় ছাগল চুরি করে হাটে নেওয়ার সময় গ্রামবাসীর হাতে আটক ছাত্রলীগ নেতা

১৭৬

নওগাঁর মহাদেবপুরে ছাগল চুরির অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুন্না সরদারসহ (২২) দুজনকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। আজ শনিবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার সফাপুর ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের রাস্তা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন উপজেলার সফাপুর ইউনিয়নের সফাপুর সরদারপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দীকের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুন্না সরদার এবং একই গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে মুক্তার হোসেন (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন মুন্না সরদার ও মুক্তার হোসেন মোটরসাইকেলে একটি ছাগল নিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় সেকেন্দার নামের একজন সাইকেল আরোহীর সঙ্গে ধাক্কা লাগে। এতে সেকেন্দার পড়ে গিয়ে আহত হন। এ সময় স্থানীয়রা মোটরসাইকেল আটকিয়ে দ্রুতগতিতে যাওয়ার কারণ জানতে চাইলে তারা জানান, ছাগল নিয়ে হাটে যাচ্ছেন। তাদের আচরণ দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা ইউপি সদস্য আব্দুস সাত্তারকে ফোন করে বিষয়টি জানান। পরে তিনি ঘটনাস্থলে আসেন। তারা ছাগলটি দক্ষিণ লক্ষ্মীপুর গ্রাম থেকে চুরি করে হাটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন বলে জানতে পারেন।

এদিকে ছাগলের মালিক জয়নাল হোসেন তার বাড়ির উঠানে ছাগল না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে পাশের গ্রামের ছাগলকান্ডের ঘটনা শুনে ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থলে গিয়ে দেখেন ছাগলটি তার। পরে ইউপি সদস্য আব্দুস সাত্তার পুলিশকে খবর দিলে তারা এসে মুন্না সরদার ও মুক্তার হোসেনকে আটক করেন। একই সঙ্গে মোটরসাইকেল ও ছাগল জব্দ করে থানায় নেওয়া হয়।

উপজেলা ছাত্রলীগের কমিটি সূত্রে জানা যায়, চলতি বছরের ২১এপ্রিলে কমিটির অনুমোদন দেন জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী ও সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল। ওই কমিটিতে আটজন সাংগঠনিক সম্পাদক রয়েছেন। তাদের মধ্যে মুন্না সরদারের নাম রয়েছে ছয় নম্বরে।

ছাগল মালিক জয়নাল হোসেন বলেন, দুপুরে ছাগলটি বাড়ির সামনে বাঁধা ছিল। সে সময় বাড়ির বাহিরে কেউ ছিলেন না। এ সুযোগে হয়তো ছাগলটি চুরি হয়। নামাজ পর এসে দেখি ছাগল সেখানে নেই। পরে জানতে পারি পাশের গ্রামে ছাগলসহ দুজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখি আমার ছাগল। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছি।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তনু কুমার দেব বলেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক একাধিক। তাদের মধ্যে মুন্না সরদার একজন। তবে তিনি এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত কি না আমার জানা নেই। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখবো।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন বলেন, ছাগল চুরির ঘটনায় দুজনকে আটক করাসহ মোটরসাইকেল ও ছাগল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%A8%E0%A6%93%E0%A6%97%E0%A6%BE%E0%A6%81%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%97%E0%A6%B2-%E0%A6%9A%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9F/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ পাশের বাড়িতে দিয়ে ভাড়া আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস শিক্ষা কর্মকর্তার

বাঁশপাতার স্তূপে লুকিয়ে ৩ বছরের মদের ব্যবসা, মিরপুরে ৯ বোতল মদসহ গ্রেফতার ১

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সাড়ে ৪৪ লাখ টাকার অবৈধ জাল ও মাদক জব্দ

গাইবান্ধায় জমি বিরোধের জেরে বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত কয়েকজন

দখলদারদের কবজায় চরফ্যাশনের ফুটপাত

ভরা মৌসুমেও জালে নেই কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় চরফ্যাশনের জেলেরা

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১০

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

১১

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

১২

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

১৩

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

১৪

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

১৫

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

১৬

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই

১৭

উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর

১৮

কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা

১৯

দেবহাটায় ১৮৯ বোতল উইনকেরেক্স ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

২০